IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

ধূমকেতু প্রতিবেদক,তজুমদ্দিন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তজুমদ্দিন উপজেলা আহবায়ক ও সদস্য সচিব এর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন করে অপপ্রচার করার প্রতিবাদে তজুমদ্দিনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি।

মঙ্গলবার(২৮ জানুয়ারী) বিকালে তজুমদ্দিন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, একটি পক্ষ দীর্ঘদিন যাবত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোলা-০৩ আসনের ০৬ বারের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আলহাজ¦ মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম কে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার অংশহিসেবে তজুমদ্দিন ও লালমোহনে হাফিজ সাহেবের একান্ত বিশ্বস্ত নেতাকর্মীদের নামে বিভ্রান্তি ছড়ানো অব্যাহত রয়েছে।

তজুমদ্দিন উপজেলা চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও তজুমদ্দিন রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ মনির হোসাইন ওরফে কিশোর মনির গত ২৭ জানুয়ারী ঢাকা সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং ফেইসবুকে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু ও যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টুর নামে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ আনেন।

গত ২৩ জানুয়ারী কিশোর মনিরের নিজ ফেইসবুক আইডি থেকে লাইভের মাধ্যমে জানতে পারি চর জহিরউদ্দিনের একটি ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে দুলালের লোকেরা তাকে বাজার থেকে তুলে নিয়ে মারপিট করে। লাইভে সে বলেন, যারা তাকে মেরেছে তারা আওয়ামী লীগ করতো। তাদের অনেককে মনির চিনতে পেরেছে। তখন তারা নাকি বলেছিলো বিএনপির নেতাদের হুকুমে তাকে সায়েস্তা করা হইতেছে।

আমরা ফেইসবুকে লাইভ দেখে হামলাকারীদের ব্যাপারে মনিরের কাছে খোজখবর নিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। পুলিশ মনিরকে মামলা দিতে বলিলেও সে বাদী হতে রাজী হয়নি। যারা আশ্রয়নের মালামাল নিয়েছে হাফিজ সাহেবের নির্দেশে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরেও মনির চিকিৎসার নামে ঢাকায় গিয়ে ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করেন।

সংবাদ সম্মেলনে আরো বলেন, আমরা বিভিন্ন ভিডিও ছবি ও ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারি, মনির হোসাইন একসময় ছাত্রশিবির করতো। তার কার্যকলাপে অসন্তষ্ট হয়ে শিবির তাকে বহিস্কার করে। পরে মনির আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি শাওনকে ফুলের মালা পড়িয়ে চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক পদে চাকুরী নেন।

মনির হোসেন একজনের অপরাধ অন্যজনের ঘারে চাপিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে অপ্রীতিকর ঘটনার স্বীকার হয়ে এই দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টায় লিপ্ত হয়।

তজুমদ্দিন উপজেলা বিএনপির পক্ষ থেকে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31