IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টপ নিউজ >> কৃষি >> মোহনপুরে আলু সংরক্ষণ কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধিতে আলুচাষীদের প্রতিবাদ

মোহনপুরে আলু সংরক্ষণ কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধিতে আলুচাষীদের প্রতিবাদ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে আলু সংরক্ষণে কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২রা ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর শাখা আমির অধ্যাপক জি, এ, এম, আব্দুল আওয়াল।

সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহনপুর উপজেলা শাখার সভাপতি শামীমুল ইসলাম মুন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ,তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মোহনপুর উপজেলা সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজোহা।সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, কাজেম উদ্দিন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, শহীদ জিয়া প্রজন্মের জেলা সভাপতি এম,আফজাল হোসেন সুমন, রাজশাহী আলু চাষী সমিতির কোষাধ্যক্ষ ও মোহনপুর আলু চাষী সমিতির সাধারণ সম্পাদক ইউনুচ আলী, মোহনপুর আলু চাষী সমিতির সভাপতি তোফায়েল আহমেদ,
উপজেলা সমিতির কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম কারি,বড়গাছী আলু চাষী ইমরান আলী, বায়ার আলু চাষী আনারুল ইসলাম, নওহাটার আলু চাষী গাফফার হোসেন, সাজ্জাদ, তানোর আলু চাষী সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, নওহাটার হাসিবুর রহমান, তানোরের আলু চাষী লিমন, ধুরইলের আলু চাষী হাবিবুর রহমান, শহিদুল, মৌগাছীর আলু চাষী রেজাউল ও সালাউদ্দিন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্টোর কর্তৃপক্ষ সিন্ডিকেট করে আলু চাষীদের জিম্মি করছে। তারা বলেন, গত বছর ষ্টোর গুলোতে প্রতি বস্তা আলুর ভাড়া ছিলো ২’শ ৫৫টাকা। এ বছর অগ্রীম বুকিং স্লিপ কাটার সময় প্রতি বস্তার রেট ধরা হয়েছে ২’শ ৮৫ টাকা। তারপরও কৃষকরা কোনো প্রতিবাদ করেননি। কিন্তু এখন স্টোর কর্তৃপক্ষ বলছেন ষ্টোর ভাড়া দিতে হবে প্রতি কেজি ৮ টাকা। গত বছর ছিলো প্রতি কেজি ৪ টাকা। এ বছরে যা চাষী ও ব্যবসায়ীদের প্রতি জুলুম ও অন্যায়ের সামিল। প্রতিবাদ সভায় আলু চাষী কৃষক ও ব্যবসায়ীরা বলেন স্লিপ কাটার সময় যে রেট ধরা হয়েছে তার বেশী করায় আজ, মহাসড়কে অবরোধ করে কৃষকরা আলু ঢেলে কান্নাকাটি ও রাস্তায় গোড়াগড়ি করে আন্দোলন করেন। পরিশেষে বক্তারা জানান দাবি না মানলে কৃষকদের নিয়ে কোল্ড স্টোরেজ ঘেরাও করে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন।

এ বিষয়ে তানোর আমান কোল্ড স্টোরের ম্যানেজার জালাল উদ্দীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত বছর প্রতি ৫০ কেজির বস্তার ভাড়া ছিলো ৩’শ টাকা এবং লেবার খরচ ১৫ টাকা। কিন্তু আলু চাষী ও ব্যবসায়ীরা ৫০ কেজি আলুর পরিবর্তে ৭০ কেজি থেকে ৮০ কেজি করে আলু রেখেছে, যা সরকারী নিয়ম বহির্ভূত। এ বছর সরকার কর্তৃক বাংলাদেশ কোল্ড স্টোর এ্যাসোসিয়েশন কর্তৃক আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে (৫০কেজির বস্তা) প্রতি কেজি ৮ টাকা। এখানে আমাদের কিছুই করার নেই বলে জানান তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031