IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিতসাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২
Home >> টপ নিউজ >> কৃষি >> পুঠিয়ায় সম্ভাবনাময় রঙিন ফুলকপি চাষ

পুঠিয়ায় সম্ভাবনাময় রঙিন ফুলকপি চাষ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের‌ ভরতমারিয়া গ্রামের রঙিন ফুলকপি চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন নরশেদ আলী (৩৭) নামে স্থানীয় এক কৃষক। বেগুনি রঙের এই ফুলকপি দেখতে খুবই সুন্দর।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, পুঠিয়া উপজেলায় সব রকম কপি মিলে চাষ হয়েছে ৫৫ হেক্টর। এর মধ্যে এক কৃষক ইউটিউব দেখে রঙিন ফুলকপির বীজ সংগ্রহ করে ১২ কাঠা মাটিতে বেগুনি রঙের ফুলকপি চাষ শুরু পাশাপাশি উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে তিনি রঙিন কপির চাষ শুরু করেন। এতে করে ভালো ফলন ও মূল্য বেশি পাওয়ায় খুবই আনন্দিত কৃষক নরশেদ আলী। এছাড়াও অন্যান্য কৃষকরা এই কপি চাষে আগ্রহী হওয়ায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
নরশেদ আলী জানান, এতদিন আমি বিভিন্ন প্রকার সবজি চাষ করে এসেছি। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী অল্প কিছু জায়গায় এই রঙিন ফুলকপি চাষ করেছিলাম। ফলনও হয়েছে ভালো। মূল্যও ভালো পাচ্ছি। উৎপাদন খরচও কম। তবে রঙিন কপি হওয়ায় বাজারে সাদা রঙের কপির থেকে আমার বেগুনী ফুলকপির দাম কিছুটা বেশি। এছাড়াও প্রথম দেখে আমি এই কপি বাজারে বেচতে নিয়ে গেল পরবর্তীতে বিভিন্ন পাইকারি বিক্রেতারা আমার জমি থেকে এসে সংগ্রহ করে নিচ্ছে সেজন্য আমার কপি বিক্রি নিয়ে কোন রকম ঝামেলায় পড়তে হয়নি। রঙিন এই কপির পুষ্টিগুণ ও গুণগত মান সাদা কপির চেয়ে বেশি। অনেক দিন আগে থেকেই বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের রঙিন কপির চাষ করা হয়। আমাদের উপজেলায় এই প্রথম রঙ্গিন ফুলকপির চাষ হয়েছে। এমন নতুন নতুন সবজি চাষে কৃষকরা এগিয়ে আসলে দেশের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে বিদেশে সকল সবজি রপ্তানি করা যাবে।

আমাদের এই এলাকায় প্রথম বারের জন্য এমন কপি চাষ হবার জন্য প্রতিদিন অনেক কৃষক আমার জমিতে এসে বেগুনী রঙের কপির ছবি ক্যামেরাবন্দি করছে। তবে আমি অল্প কিছু হলুদ বর্ণের কপির ও চাষ শুরু করেছি পরীক্ষামূলক।

স্থানীয় কৃষক হাবিবুর রহমান জানান, ‘এই প্রথম নরশেদ আলী জমিতে রঙিন ফুলকপি চাষ দেখেছি। দেখতে খুব সুন্দর। বাজারে দামও বেশ ভালো। আগামী সিজনে আমি এই রঙিন ফুলকপি চাষ করবো। আশাকরি কৃষি অফিস আমাকে সহযোগিতা করবে। এছাড়াও আমরা মত অনেক কৃষক রঙ্গিন কপি চাষে আগ্রহ ।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, আমাদের উপজেলায় এই প্রথম কেউ বেগুনি রঙের কপি চাষ করা হয়েছে। তবে এই কপিতে কীটনাশক এর পরিমাণ একেবারে কম মাত্রায় ব্যবহার করা হয়। জৈব সারের পরিমাণ বেশি দেওয়া হয়েছে। এবং এই কপিতে প্রচুর পরিমাণ আয়রন এবং পুষ্টি গুনে ভরা। সেই জন্য বাজারে এর চাহিদা ভালো। এবং এধরনের নতুন নতুন সবজি চাষিদের আমাদের উপপরিদর্শকরা সার্বক্ষণিক সব ধরনের পরামর্শ দিচ্ছেন।

পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, রঙিন এই কপির পুষ্টিগুণ ও গুণগত মান সাদা কপির চেয়ে বেশি। অনেক দিন আগে থেকেই বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের রঙিন কপির চাষ করা হয়। আমাদের উপজেলায় এই প্রথম রঙ্গিন ফুলকপির চাষ হয়েছে। এমন নতুন নতুন সবজি চাষে কৃষকরা এগিয়ে আসলে দেশের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে বিদেশে সকল সবজি রপ্তানি করা যাবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930