IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নাটোর সিনিয়র যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোর সিনিয়র যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,গুরুদাসপুর : নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেবের বিরুদ্ধে গত ০৪/০২/২৫ ইং তারিখে নাজিরপুর ইউনিয়নে নাজিরপুর বাজারে এক বিক্ষোভ সমাবেশে থেকে কুরুচিপূর্ণ, অশ্লীল, মিথ্যাচার বক্তব্যের প্রতিবাদে ০৫/০২/২৫ ইং বুধবার বিকেল ৫ টার সময় গুরুদাসপুর উপজেলার জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিসের নেতৃত্বে চাঁচকৈড় খলিফাপাড়া অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস। তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের শাসনামলে গুরুদাসপুর ও বড়াইগ্রামের মাটি ও মানুষের মৃত্যুঞ্জয়ী নির্যাতিত নেতা আমাদের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেব, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তার পরিবারের উপর বার বার নির্যাতন, সাজানো মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তখন কোন বিএনপির নেতা কে আমার পাইনি। দলীও সকল আন্দোলন সংগ্রামে সব সময় নেতা-কর্মীদের নিয়ে রাজপথে ১৭ টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ সাহেব, কিন্তু আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুসময়ে অনেক নব্য বিএনপির নেতাকে দেখছি মনোনয়ন নেয়ার জন্য পাগল হয়ে গেছে। কোথায় ছিল এত দিন? গুরুদাসপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোন দিনও এসব নেতা কে রাজপথে আন্দোলন সংগ্রামে পায়নি। কিন্তু আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামে বিপদে পাশে দাঁড়িয়েছেন প্রিয় নেতা আব্দুল আজিজ সাহেব। তাকে নিয়ে এমন মন্তব্য কুরুচিপূর্ণ অশ্লীল অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ কে যারা আশ্রয়- ও প্রশ্রয় দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো – সাবধান হয়ে যান। আমাদের দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন ও নাটোরের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই যাকে সন্মানিত করেছেন সেই নেতাকে নিয়ে এমন বক্তব্য প্রদানের জন্য আমরা গুরুদাসপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল, গুরুদাসপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের দাবি, বিগত ১৭ বছর যারা দলের নেতা কর্মীর সঙ্গে কোন সম্পর্ক রাখেনি, রাজনৈতিক কোন কর্মকাণ্ডে রাজপথে যাদের পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত করে দলীয় সিদ্ধান্ত নেয়ার জন্য অহবান করছি। আর একই সঙ্গে নাজিরপুরে এই বক্তব্য রেখেছে যে নেতা তাকে অতি দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ আহাম্মেদ ফকির ও মোঃ সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, কৃষকদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31