IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> সিনেমার জন্য ডাক পাবো ভাবিনি: সামিয়া

সিনেমার জন্য ডাক পাবো ভাবিনি: সামিয়া

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সামিয়া নাহির ফোনে একটা কল এলো। ডেকে পাঠিয়েছেন একজন বড় নির্মাতা। ছোট ছোট কাজ করা অভিনেত্রী তখনো ভাবেননি, বড় কিছু অপেক্ষা করছে তার জন্য। অন্তত সিনেমার জন্য ডাক পাবেন, সেকথা স্বপ্নেও ভাবেননি তিনি। আগামীকাল বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’। এই সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে সামিয়া নাহির। ঢাকার খিলগাঁয়ে বেড়ে ওঠা এই তরুণী বিনোদন অঙ্গনে এসেছিলেন ২০১৯ সালে, ‘চন্দ্রগ্রহণ’ নির্মাতা মুরাদ পারভেজের হাত ধরে। কেন লাগছে তার? জানতে চাইলে তিনি বলেন, ‘ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাকে বড়পর্দায় দেখা যাবে, এটা এখনো আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে।’

শৈশবে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ ও গানের তালিম নিয়েছেন নাহি। বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন টিভিনাটক দিয়ে। পথচলার সেই স্মৃতিচারণ করতে করতেই তিনি বললেন, ‘হুট করেই ২০১৯ সালে সুযোগটা আসে। পরের বছরের শেষদিকে পেলাম ছবিতে অভিনয়ের অফার। যখন ‘দায়মুক্তি’র শুটিং শুরু করি, সেসময় কিছু বুঝে উঠতে পারিনি। সিনেমাটির শুটিং দীর্ঘদিন ধরে চলছিল। ২০১৭ সালে অনুদান পায় সিনেমাটি। তখনো আমি মিডিয়ায় আসিনি। তাদের দীর্ঘ সময় লেগেছিল বলেই, আমি সুযোগ পেয়েছি।’

নাচ-গান শিখে অভিনয়ে কেন এলেন? এমন প্রশ্নে নাহি বললেন, ‘কোনো কাহিনি নেই। এক ফেসবুক ফ্রেন্ড ছিলেন, নির্মাতা। বেশ কয়েকবার নক করেছিলেন তিনি। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আমারও ভালোলাগা ছিল। স্কুল-কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। সেই আগ্রহ থেকেই তার ডাকে সাড়া দিয়েছিলাম। অভিনেতা আরমান পারভেজ মুরাদ ভাইয়ার সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করি। নাটকের নাম ছিল ‘মধ্যাহ্নের বিরতি’। তারপর বেশকিছু নাটকে অভিনয় করেছি। আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন যারা, তাদের অন্যতম সাগর জাহান ভাই।’

‘দায়মুক্তি’ ছবির সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা কেমন? জানতে চাইলে নাহি বলেন, ‘আমাকে গুলজার (চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার) ভাই ফোন করেছিলেন। তিনি বললেন, একটা সিনেমা আছে, ভালো ক্যারেক্টার আছে। সেই ছবিটি বানাচ্ছেন বদিউল আলম খোকন স্যার। তখন রাজি হয়ে গেলাম। এত বড় মাপের একজন ডিরেক্টর ফোন করেছেন, বড় মাপের ডিরেক্টর ছবি বানাচ্ছেন, যাব না কেন? যদিও তখনো ভাবিনি যে, সিনেমার জন্য ডাক পাবো।’

অভিষেক হলো, অনেক কাজ করাও হলো? কীসের অভাববোধ করছেন সামিয়া নাহি? এমন প্রশ্নে তরুণ এই অভিনেত্রী বলেন, ‘আগে অভিনয়শিল্পীদের অনেকেরই গুরু বা মেন্টর ছিল। এখন সেরকম নেই। ইন্ডাস্ট্রিতে নতুন শিল্পী এলে গুরুর কাছ থেকে শেখার সুযোগ হতো। আমি সেই গুরুর অভাববোধ করছি।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31