IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টপ নিউজ >> কৃষি >> মান্দায় অপারেটর নিয়ে দ্বন্দ্বে ২০০বিঘার বোরো আবাদ অনিশ্চিত

মান্দায় অপারেটর নিয়ে দ্বন্দ্বে ২০০বিঘার বোরো আবাদ অনিশ্চিত

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলক‚পের (গনক‚প) পরিচালনা নিয়ে দ্ব›েদ্ব প্রায় ২০০ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। গনক‚পের ঘরে পাল্টাপাল্টি তালা লাগানোকে কেন্দ্র করে অপারেটর ও কৃষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষের মুখোমুখী অবস্থানের কারণে যে কোনো সময় সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

মাঠের কৃষকেরা জানান, উপজেলার মৈনম ইউনিয়নের রামপুর মৌজার গনক‚পটি ১০ বছর ধরে কৃষক সমিতির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এর অপারেটরের দায়িত্বে ছিলেন পাপিয়া খাতুন। এবারও মাঠের কৃষকের সম্মতিতে বিএমডিএ কর্তৃপক্ষ নতুন অপারেটর হিসেবে পাপিয়া খাতুনকে নিয়োগ দেন।
এরপর পাপিয়া খাতুনের স্বজন পরিবর্তিত অপারেটর ইলিয়াস সরদার একক সিদ্ধান্তে গনক‚পটি চালু করলে মাঠের কৃষকদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ অবস্থায় অপারেটর পরিবর্তনের দাবী জানিয়ে অভিযোগ দেন কৃষকেরা।

রামপুর গ্রামের বাসিন্দা জামাল হোসেন বলেন, বিএমডিএ কর্তৃপক্ষ কৃষকের অভিযোগ আমলে না নিলে তারা বিক্ষুব্ধ হয়ে ওই গভীর নলক‚পের ঘরে তালা ঝুলিয়ে দেন। এনিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষের তালা খুলে নতুন তালা লাগিয়ে দেন বিএমডিএ কর্তৃপক্ষ।

মাঠের কৃষক শাহিন আলম অভিযোগ করে বলেন, অপারেটর পরিবর্তনের দাবী উপেক্ষা করে আজ বৃহস্পতিবার চাবি বাণিজ্যের মাধমে অপারেটর পাপিয়া খাতুনের স্বজনকে গনক‚প ঘরের চাবি হস্তান্তর করে মান্দা বিএমডিএর সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমান। বেলা ১১টার দিকে নলক‚টি চালু করা হলে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে ঘরে আবারও তালা ঝুলিয়ে দিয়েছেন।
কৃষক আবুল হোসেন বলেন, ‘মাঠের ৫ বিঘা জমিতে আমি বোরো ধানের আবাদ করি। প্রতিবছর পৌষ মাসের মধ্যেই চারা রোপণের কাজ শেষ হয়ে যায়। কিন্তু এবার জটিলতার কারণে এখন পর্যন্ত সেচকাজ শুরু হয়নি। সময়মতো রোপণ কাজ না হওয়ায় বয়স বেশি হয়ে বীজতলায় চারা বিবর্ণ হয়ে যাচ্ছে। জটিলতার নিরসন না হলে ওই মাঠের প্রায় ২০০ বিঘা জমি অনাবাদি অবস্থায় পড়ে থাকবে।’

এ প্রসঙ্গে পাপিয়া খাতুনের পরিবর্তিত অপারেটর ইলিয়াস সরদার বলেন, ‘আমরাই গনক‚পটি স্থাপন করেছি। এবছর নতুনভাবে বউমা পাপিয়া খাতুনকে অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। বিএমডিএর সহকারী প্রকৌশলী মিজানুর রহমান চাবি দিয়ে গনক‚পটি চালুর নির্দেশ দেন। তাই চালু করেছি।’

এ বিষয়ে মান্দা বিএমডিএর সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমানের মোবাইলফোনে একাধিকবার যোগোযোগ করেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, বিএমডিএর সহকারী প্রকৌশলীকে মোবাইলফোনে পাওয়া যাচ্ছে না। এরপরও বিষয়টি নিয়ে খোঁজখবর রাখছি।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031