IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> গ্রামবাসি ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ: আহত ১৩

গ্রামবাসি ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ: আহত ১৩

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী এবং ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ উভয়পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার বিকালে উপজেলা সংলগ্ন ডাকবাংলো মোড়ে এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে ডাঙ্গীসাড়া গ্রামের কীটনাশক ও সার ব্যবসায়ী বিনামিনের সাথে ছাত্রদল নেতা মতিন ও আতিকসহ কিছু ছাত্রদলের কর্মীদের সাথে ডাকবাংলো মোড়ে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিনামিন কে মারধর করে গুরুতর আহত করে ছাত্রদলের কয়েকজন কর্মী। এমন খবর পেয়ে বিকালে বিনামিনের পরিবার ও তার গ্রামবাসি এসে মতিন ও আতিকের উপর হামলা চালালে মহুর্তের মধ্যে ডাকবাংলো মোড়ে রণক্ষেত্র তৈরী হয়ে যায়। এতে গ্রামবাসিসহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়। উভয় পক্ষের আহতরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। উভয়পক্ষের কয়েকজন কে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নুসরাত জাহান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উভয়পক্ষের আনুমানিক ১৩ জন কে চিকিৎসা দিয়েছি। ২ জন কে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড দেওয়া হয়েছে।
ছাত্রদল নেতা আব্দুল মতিন বলেন, আমি এবং আতিক বিনামিনের সাথে কথা বলতে গেলে। বিনামিন এবং তার ভাই ইমরুল কায়েস আমাদেরকে মারধর শুরু করেন। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

বিনামিনের সাথে কথা বলা হলে তিনি বলেন, কয়েক দিন আগে কিছু ১০ ম শ্রেনির ছাত্ররা গন্ডগোল/মারামারি লাগে আমি সেটি ভেঙ্গে দিয়ে ছিলাম। এটাই কি আমার অপরাধ। আজ ছাত্রদলের মতিন ও আতিক সহ ছাত্রদলের বেশ কিছু ছেলে পেলে নিয়ে এসে আমাকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর জখম করেছে। আমি এখন চিকিৎসারত অবস্থায় হাসপাতালে ভর্তি আছি।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলীর সাথে কথা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। এখনো কেউ অভিযোগ করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31