IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জিয়া সাংস্কৃতিক সংগঠনে ডাক্তার সাবরিনা

জিয়া সাংস্কৃতিক সংগঠনে ডাক্তার সাবরিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এ যোগ দিয়েছেন আলোচিত-সমালোচিত চিকিৎসক ডাক্তার সাবরিনা হুসেন (মিষ্টি)। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সমালোচনার মুখে এখন তাকে বাদ দেওয়ার কথা ভাবছে সংগঠনটি।

করোনামহামারি চলাকালে ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই বহু মানুষকে জাল রিপোর্ট দিয়েছিল সাবরিনা হুসেনের প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ার। ডাক্তার সাবরিনা ছিলেন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এই অভিযোগে করা এক মামলায় রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে। রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল সাবরিনাকে। এ রকম একজন সমালোচিত ব্যক্তিকে কেন সংগঠনে নেওয়া হলো? জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘আমরা তাকে বাদ দেওয়ার কথা ভাবছি।’

সাবরিনাকে সংগঠনে নেওয়া প্রসঙ্গে রোকেয়া সুলতানা বলেন, ‘তাকে (ডাক্তার সাবরিনা) সংগঠনে নেওয়া হয়েছিল। তার পরিবারের একজন সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এই বিবেচনায় তাকে আমরা নিয়েছিলাম। এখন বাদ দেবো।

জিসাস-এর কেন্দ্রীয় সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্প্রতি সাবরিনাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

নমুনা পরীক্ষা না করেই জাল রিপোর্ট দেওয়া অপরাধের মামলায় তিন বছর কারাগারে ছিলেন সাবরিনা। জেলজীবন নিয়ে বই প্রকাশ করেও আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তবে বই ও মহামারিকালের অপরাধ ছাপিয়ে ভ্লগার হিসেবে পরিচিতি পেতে শুরু করেছেন এই নারী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31