IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করছে জামায়াতে ইসলামী’ ০৫ আসনে প্রার্থী লিটন

‘শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করছে জামায়াতে ইসলামী’ ০৫ আসনে প্রার্থী লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বি-বার্ষিক নির্বাচনে কালাম আজাদ সভাপতি ও আবু সুফিয়ান সুমন সাধারণ সম্পাদন নির্বাচিত হয়েছেন৷ বৃহস্পতিবার বিকেল ৩ টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বানেশ্বর উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বানেশ্বর ইউনিয়ন শাখার আয়োজনে ডাঃ আবু সুফিয়ান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার বিশেষ উপদেষ্টা এবং রাজশাহী-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী মু. নুরুজ্জামান লিটন। এসময় প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, শ্রমিকদের ন্যায্যমজুরি প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তৎপর রয়েছে। ইসলামে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সুনির্দিষ্ট শ্রম নীতি রয়েছে। তাছাড়া শ্রমিকদের রক্ত ও ঘামের বিনিময়ে আমরা বর্তমান সভ্যতা পেয়েছি। সুতরাং দেশের অর্থনীতির বিকাশে শ্রমিকদের অবদান অস্বীকার করার কোন উপায় নেই। এ কারনে শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, পুঠিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মনজুর ইসলাম, সভাপতি মাওলানা আমিনুল ইসলাম ডালিম, বানেশ্বর ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা হাসানুজ্জামান, উপজেলা শাখার সেক্রেটারি ফজলুর রহমান। এছাড়াও উক্ত সম্মেলনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বানেশ্বর ইউনিয়ন শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও দ্বিবার্ষিক সম্মেলনে জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী বৃন্দ ও সূধীজনরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31