IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নাটোরে বিএনপির প্রতিবাদ সমাবেশ সফল করতে গুরুদাসপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাটোরে বিএনপির প্রতিবাদ সমাবেশ সফল করতে গুরুদাসপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,গুরুদাসপুর : নাটোর জেলা বিএনপির উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের উদ্দোগে আজ (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জো সরকারী কলেজ হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার, নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, এম সময় হাসান, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল।

সভায় বক্তব্য রাখেন, সুজাউদ্দৌলা সুজন আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, রবিউল করিম, সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, শামিম আহম্মেদ, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা সেচ্ছাসেবক দল, রিপন শিং, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, রাঙ্গা যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা সেচ্ছাসেবক দল, এমদাদ যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, শাকিল আহম্মেদ, আহ্বায়ক গুরুদাসপুর পৌর ছাত্রদল, সেলিম, সদস্য গুরুদাসপুর পৌর যুবদল, বিলাস, যুগ্ম আহ্বায়ক বি.সি.এস.এস. কলেজ ছাত্রদল, হানিফ, বি.সি.এস.এস. কলেজ ছাত্রদল নেতা।
এছারাও যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের জনগণ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে, সরকারের দমন-পীড়নমূলক নীতি ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড দেশকে এক অন্ধকারময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এসব অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার হতে আগামী ২৪ ফেব্রুয়ারির প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় বিএনপির নেতারা সবাইকে দলীয় ঐক্য বজায় রেখে প্রতিবাদ কর্মসূচিকে সফল করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আগামী ২৪ ফেব্রুয়ারি নাটোর জেলা বিএনপির ডাকে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি সভা থেকে আহ্বান জানানো হয়েছে।

সভা পরিচালনা করেন, ইসরাফিল শেখ, সাবেক সভাপতি, বি.সি.এস.এস. কলেজ ছাত্রদল,

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31