ধূমকেতু প্রতিবেদক, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের দক্ষিণ জেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারী (সোমবার) শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক আনোয়ার হোসেন মণ্ডল এর স্বাক্ষরিত একটি পূর্ণাঙ্গ কমিটি করার শর্তে তিন মাসের জন্য ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আহবায়ক কমিটিতে মোঃ মঈনুল আলম ছোটন আহবায়ক ও গাজী মোঃ নাছির উদ্দীন কে সদস্য সচিব করা হয়েছে। এতে যুগ্ম আহবায়ক পদে রয়েছেন তৌহিদুল ইসলাম, মোঃ ওহিদুল আলম, মোঃ শাহাব উদ্দীন, ছৈয়দ নুর, মোঃ মজিবুর রহমান।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- তালহা রহমান মুন্না, মোহাম্মদ সাজ্জাদ, মোঃ নোমানুল হক, আবদুর রহিম, এস.এম. রিদুয়ান, হাবিবুর রহমান, ফরিদুল ইসলাম, সাইফুর রহমান, মোঃ আখতারুজ্জামান, মোঃ ফজলুল করিম, সাদ্দাম হোসেন, মোহাম্মদ সৈয়দ নবী, জামাল হোসেন, মোঃ ইব্রাহীম চৌধুরী, ওবায়দুল হক রিকু, মোহাম্মদ সোহেল, জয়নাল আবেদীন, মোঃ সাহেদ হাবিলদার, মোঃ মঈনুদ্দীন, সরফ উদ্দীন, রবিউল হাসান সৌরভ, আবদুল জলিল, সাদ্দাম হোসেন, শহিদুর রহমান, মোজাম্মেল হক, ওয়াজ উদ্দীন, মোহাম্মদ সেলিম, মোঃ আকবর, মাকসুদুল হক রিপন, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ সুমন চৌধুরী, মফিজুর রহমান, মনিরুল ইসলাম, সুমন বড়ুয়া প্রমুখ।
নবগঠিত কমিটির মোঃ মঈনুল আলম ছোটন বলেন, দলের হাই কমান্ডের নির্দেশে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।


