IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘সাদী আমার জীবনে আশীর্বাদ’

‘সাদী আমার জীবনে আশীর্বাদ’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনেত্রী পরীমনি এমনিতেই ঢাকাই সিনেমার একজন তুমুল আলোচিত মুখ। এবার তার নামের সঙ্গে যুক্ত হয়েছে শেখ সাদী নামের এক তরুণ গায়কের নাম!শুধু তা-ই নয়, এ দুজনকে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে প্রেমের গুঞ্জন!

যদিও বিষয়টি নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। তবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও কমেন্ট দেখে নেটিজেনদের ধারণা, প্রেমেই মজেছেন তারা।

পরীমনি শেখ সাদীর গান তার ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমনিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠছেন। আবার একজন আরেকজনকে নিয়ে দিচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্টও।

কয়েকদিন আগে শেখ সাদীর একটি পোস্ট পরীমনি-সাদী সম্পর্কের গুঞ্জনে ঘি ঢালে। নিজের ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে সাদী লেখেন, অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।

এদিকে সেই পোস্টে পরীমনি এসে মন্তব্য করেন, ‘ওহ!’। সঙ্গে জুড়ে দেন একটি পুতুলের ইমোজি।

নেটিজেনরা তখন বলাবলি শুরু করে যে, তাহলে কি ভালোবাসা দিবসের আগেই পরীমনির প্রতি নিজের প্রেম প্রকাশ করলেন সাদী?

সাদী অবশ্য পরে গণমাধ্যমকে সেই পোস্ট সম্পর্কে বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে তিনি পোস্ট দেননি। কিন্তু সবাই যে এতো সিরিয়াসলি নেবে, তা তিনি ভাবতেও পারেননি।

যদিও প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি পরীমনি কিংবা শেখ সাদীর কেউ-ই। তবে সাদী যে পরীমনির জীবনে বিশেষ কেউ, সেটি স্বীকার করে নিলেন অভিনেত্রী।

সাদীর সঙ্গে পরীমনির কী সম্পর্ক রয়েছে, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।

পরীমনি আরও বলেন, একটা চড়াই–উতরাইয়ের মধ্যদিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।

এদিকে গায়ক শেখ সাদী জানান, বিনোদন অঙ্গনে কাজ করার সুবাদে পরীমনির সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিচয় রয়েছে তার।

সাদী বলেন, আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।

প্রায় দেড় বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় নায়ক শরীফুল রাজ ও পরীমনি দম্পতির। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। বর্তমানে পরীমনিই তার সন্তানকে লালন-পালন করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31