IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে জামাইয়ের লাশ দেখে ফেরারপথে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি নিহত

মহাদেবপুরে জামাইয়ের লাশ দেখে ফেরারপথে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি নিহত

লাশ উদ্ধার

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ছাদ থেকে পড়ে নিহত জামাইয়ের লাশ দেখে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের চাপায় লাশ হলেন শাশুড়ি শাহিদা বেগম (৫৫)। সোমবার বিকেলে মহাদেবপুর-পাঁঠাকাটাহাট সড়কের গোবিন্দপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিদা বেগম পাশর্^বর্তী মান্দা উপজেলার জামদই চকভালাইন গ্রামের রইচ উদ্দীন মাষ্টারের স্ত্রী। নিহতের ছেলে শাহাদত হোসেন বলেন, আমাদের প্রতিবেশীর জামাই সফাপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির হোসেন ইলেকট্রিশিয়ানের কাজ করার সময় আখেড়া গ্রামের একটি পোলট্রি হ্যাচারীর ছাদ থেকে পড়ে নিহত হওয়ার খবর পেয়ে মা আরো কয়েকজনের সাথে তার লাশ দেখতে সফাপুর যান। জামাইয়ের লাশ দেখে বিকেলে বাড়ি ফেরার সময় গোবিন্দপুর নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের আবু সাইদের ছেলে আতিকুর রহমান, নারাদাদবা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মোবারক, কৃষ্ণপুর রায়হাসা গ্রামের আবু সাইদ সরকারের ছেলে আসাদুল ইসলাম দ্রæতগামী একটি মোটর সাইকেল দিয়ে তাকে চাপা দেয়।

এ সময় তিনি পাকা রাস্তায় পড়ে তার হাত-পা ভেঙে যায় এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে রাত সাড়ে ৯ টা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে আসামীরা থানা হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে নিহতের পরিবার আপোষ-মিমাংসার চেষ্টা করছেন বলেও তিনি জানান।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news