ধূমকেতু প্রতিবেদক : বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, রাজশাহী শাখা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “মনের কথা প্রকাশ করি রঙের ভাষায়” শীষর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে “ক” গ্রুপে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেবে “খ” গ্রুপে।
প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণের জন্য ২৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ছবি পাঠাতে হবে। প্রথমিক বাছাই পর্বে নির্বাচিত ২০ জন করে শিক্ষার্থীকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য বার্জার এক্সপেরিয়েন্স জোন, রানীবাজার মোড়, রাজশাহীতে আমন্ত্রণ জানানো হবে।
চূড়ান্ত পর্বে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হবে এবং ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও চূড়ান্ত পর্বে নির্বাচিত সকল প্রতিযোগীকে বার্জার পেইন্টস-এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হবে।
প্রথমিক বাছাই পর্বে অংশগ্রহণের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২টা পর্যন্ত। ছবি পাঠাতে হবে WhatsApp-এর মাধ্যমে। What’s App Number: 01787 68 4335. ছবি পাঠানোর সময় শিক্ষার্থীর নাম, স্কুলের নাম, শ্রেণি এবং অভিভাবকের নাম উল্লেখ করতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য কল করুন: ০১৭৮৭ ৬৮ ৪৩৩৫


