IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র রমজানে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রি ও দুস্থদের খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন
ধূমকেতু প্রতিবেদক : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ৫০ হাজার অসহায় গরিব ও দুস্থ মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে রমজান মাস জুড়ে হ্রাসকৃত মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে রাজশাহীর বামনশিখর খড়খড়িতে অবস্থিত নাবিল গ্রুপের আর অ্যান্ড ডি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব জাহান বকস্ মন্ডল ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে গুরুপূর্ণ মাস। এই মাসে ত্বাকওয়া অর্জন তথা আত্মশুদ্ধির জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তবে অনেকে এই মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসাবে নেয়। নাবিল গ্রুপ সবসময় দেশ ও মানুষের কল্যাণে ব্যবসা পরিচালনা করে। এজন্য পবিত্র রমজান মাসে দেশের অসহায় গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসাবে পর্যায়ক্রমে অন্তত ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রচলিত ব্যবসায়িক কৌশল হলো রমজানে বাজার চাহিদাকে হাতিয়ার হিসাবে নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন। আমরা এ হীন অপকৌশলের বিপরীতে অবস্থান নিয়ে, পূর্ব নির্ধারিত নির্দিষ্ট মুনাফা থেকেও বাড়তি ছাড়ে পণ্য বিক্রি শুরু করেছে। ফলে গরিব অসহায়দের পাশাপাশি, নিস্ন ও মধ্যবিত্তদের জনজীবনে স্বস্তি এসেছে। নাবিল গ্রæপ দেশের মানুষের পাশে থাকতে পেরে গর্বিত। আমরা দেশ ও মানুষের কল্যাণে সবসময় নিবেদিত থাকতে চাই।

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব জাহান বকস্ মন্ডল বলেন, পবিত্র রমজান মাসে ধনী-গরিব সবার পরিবারেরই প্রাত্যহিক খরচ বেড়ে যায়। সেই দিকে লক্ষ্য রেখে গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নাবিল গ্রুপ। এছাড়া হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে নিস্ন ও মধ্যবিত্তসহ সকলের কম খরচে পণ্য ক্রয়ের সুযোগ করে দিয়েছে। তিনি জানান, নাবিল গ্রুপের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য বাংলাদেশের খাদ্য ও কৃষিপণ্য সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণে এক যুগের বেশি সময় ধরে বিশেষ ভ‚মিকা পালন করছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। দেশের অন্যতম বৃহৎ এই ব্যবসায়ী গ্রুপ গম, মসুর ডাল, মটর ডাল, সয়াবিনসহ বেশ কয়েকটি পণ্যের বড় আমদানিকারক। গত অর্থবছরে দেশের খাদ্যপণ্য আমদানিতে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অবস্থান ছিল চতুর্থ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31