IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় নিখোঁজের তিনদিন পর তরুণের মরদেহ উদ্ধার

মান্দায় নিখোঁজের তিনদিন পর তরুণের মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় নিখোঁজের তিনদিন পর ওমর ফারুক (২০) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর রেলস্টেশনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত ওমর ফারুক মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের আহাদ আলী ছেলে ও পেশায় বিদ্যুতের ওয়্যারিং মিস্ত্রি ছিলেন। গত বুধবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের বাবা আহাদ আলী জানান, ছেলে ওমর ফারুক ও দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম রাব্বি একই সঙ্গে থেকে বাসাবাড়িতে বিদ্যুতের কাজ করত। গত বুধবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় রাব্বির শ^শুর বাড়ি যাওয়ার কথা বলে তারা দুজনে বেরিয়ে যায়। এর পর থেকে ছেলে ওমর ফারুকের হদিশ পাওয়া যাচ্ছিল না।

ওমর ফারুকের বাবা আহাদ আলী অভিযোগ করে বলেন, রাব্বির মোবাইলফোনে যোগাযোগ করা হলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থানের কথা উল্লেখ করে অসংলগ্ন কথাবার্তা বলছিল। এ অবস্থায় শনিবার দুপুরে টাঙ্গাইল জিআরপি ফাঁড়ি পুলিশের মাধ্যমে ছেলের মৃত্যু সংবাদ পাওয়া যায়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মির্জাপুর রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপপরিদর্শক নজরুল ইসলাম আরও বলেন, ওই তরুণের কাছে থাকা কিছু কাগজপত্র থেকে তার পরিচয় সনাক্তের পর পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে।

ঘটনায় মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম রেলওয়ে থানায় অপমৃত্যুর একটি মামলা করেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31