IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধরাসোয়ার বাহিরে পাচারকারীওএমএসের চাল কালোবাজারে পাচারের সময় আটক

ধরাসোয়ার বাহিরে পাচারকারীওএমএসের চাল কালোবাজারে পাচারের সময় আটক

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ভ্যান যোগে পাচারের সময় ভ্যান চালককে সহ হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে ৩০ কেজি ওজনের ১৫টি চালের বস্তা মোট ৪৫০ কেজি চাল সহ ঐ ভ্যান চালককে আটক করে এবং উপজেলার সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের বিজলি বেগমের বাড়ী থেকে ওএমএস এর আরো ৩৮২ কেজি চাল জব্দসহ বিজলি বেগমকে আটক করে উপজেলা প্রশাসন। যে পাচার করলো সে এখনো ধরাসোয়ার বাহিরে ।

জানাযায়, সোমবার (৩ মার্চ) আনুমানিক সকাল ৯টার সময় খাদ্য গুদাম থেকে চাল বের করে সাহেব বাজার ডিলার পয়েন্টে না নিয়ে গিয়ে ঐ ভ্যান চালক কে দিয়ে কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলে বদলগাছী মিনি স্টেডিয়াম সংলগ্ন ঝর্ণা রাইসমেলের কাছে পৌঁছালে স্থানীয় জনতা সেটি আটক করে।
স্থানীয় জনগণের সুত্রে জানাযায়, এবছর আনোয়ার হোসেন টগর উপজেলা সাহেব বাজার মোড়ে প্রতিদিন দেড় টন চাল ৩০ টাকা কেজি দরে সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রি করবে। প্রতিদিন উপজেলার দুস্থ ও গরীব মানুষের মাঝে খোলা বাজারে ৫০ বস্তা (১৫০০ কেজি) চাল বিক্রি করার কথা থাকলেও বেশী লাভের আশায় কালোবাজারে প্রতিদিন ৩০ কেজির ১৫টি বস্তা মোট (৪৫০ কেজি) চাল কালো বাজারে বিক্রি করে আসছেন।

এমন তথ্য স্থানীয় কয়েকজন সাংবাদিকের হাতে আসলে আজকে সকাল থেকেই খাদ্য গুদাম এলাকায় অবস্থান করেন তারা। এবং সকাল আনুমানিক ৯ টার সময় সরকারি খাদ্য গুদাম থেকে অছির উদ্দিন নামে এক ভ্যান চালক ১৫ বস্তা ওএমএসের চাল নিয়ে জিধিরপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যে মিনি স্টেডিয়াম সংলগ্ন ঝর্ণা রাইচমিল এলাকায় চাল বোঝায় ভ্যানটি পৌঁছালে স্থানীয় জনতা ভ্যানসহ চালককে ধরে জিজ্ঞেস করলে ভ্যান চালক বলে এই চাল ইসমাইলের বাড়ীতে নিয়ে যাচ্ছি। এর বেশী কিছু আমি জানিনা। সরকারি চালগুলো তোমাকে দিয়ে কে পাঠিয়েছে বলে স্থানীয় জনগণ জানতে চাইলে চালক বলেন, আমাদের গোডাউনের সরদার সাইদুর আমাকে চাল গুলো সেখানে দিয়ে আসতে বলেছে । তাই নিয়ে যাচ্ছি। গত রবিবার দিনও আমি ঐ বাড়িতে চালের বস্তা দিয়ে এসেছি। আমাকে শুধু ভ্যানের ১০০শত টাকা করে ভাড়া দেয়।

বিষয়টি থানায় এবং ইউএনও কে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্যান বোঝায় চাল জব্দ করে চালক কে আটক করে।পরে দুপুর সাড়ে ১১ টার দিকে ঐ ভ্যান চালকের তথ্যের ভিত্তিতে সরজমিনে জিধিরপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়ী গেলে আরো সরকারি ১৪ বস্তা চাল (৩৮২ কেজি) ঐ বাড়ী থেকে জব্দ করে ইসমাইলের স্ত্রী বিজলি কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।বিজলি বেগমকে চাল বিষয়ে জিজ্ঞেসা করলে তিনি বলেন, গতকাল সকালে একজন ভ্যান চালক এসে ১৪ বস্তা চাল আমার বাড়ীতে রেখে চলে যায়। কি কারনে কিসের চাল এ বিষয়ে আমি কিছু জানি না। সাংবাদিকরা প্রথমে এসে সরকারি চালের বস্তাসহ ছবি তুলে নিয়ে গেলো আর এখন বস্তা পরিবর্তন করলেকে বলে জানতে চাইলে, সে বলে আমি ভয়ে বস্তা পরিবর্তন করেছি।

বদলগাছী সরকারি খাদ্য গুদামের লেবার সরদার সাইদুর বলেন, আমাকে সাংবাদিক হাসানুজ্জামান বলেছিলো চালগুলো একটি ভ্যানে করে জিধিরপুরে পৌঁছে দিতে। আমরা লেবারের কাজ করি সব সময় কাজ না থাকায় আমরা কয়েকজন লেবার অবসর সময়ে ভ্যান চালায়। তাই আমার এক লেবারের ভ্যানে চালগুলো পাঠিয়েছি। আমরা গরীব মানুষ পড়াশুনা জানিনা আমি কি ভাবে বুঝবো এসব।

এ বিষয়ে (ওএমএস) এর ডিলার আনোয়ার হোসেন টগর বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। তবে প্রথমে আমার কাছ থেকে খাদ্য নিয়ন্ত্রক একটি কাগজে লিখিত নিয়ে হাসানুজ্জামান নামের এক (সাংবাদিক) সাহেব বাজার এলাকায় তার নিজের জায়গায় চাল বিতরণ করেন। বেশ কিছু জনগণ ও সাংবাদিক নাকি স্থানটি পরিবর্তন করতে বলে ছিলেন তাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী আবারো আমকে ডেকে বলেন আপনি কলেজপাড়া এলাকার ইউসুফ আলীর নামে লিখিত দেন সেই লিখিত নিয়ে বেশ কিছুদিন ধরে আমার অবর্তমানে ইউসুফ আলী নামের একজন ব্যক্তি দেখাশুনা করছে। সে বলতে পারবে

ডিলার পয়েন্টে থাকা ইউসুফ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা, সাংবাদিক হাসানুজ্জামান বলতে পারবে। সে ডিলারের এই পয়েন্ট দেখাশুনা করে। আনোয়ার হোসেন টগরের ডিলার তাহলে সাংবাদিক হাসানুজ্জামান দেখাশুনা করবে কেনো এমন প্রশ্ন করলে ইউসুফ বলেন আমি জানি না।
ট্যাগ অফিসার শাহরিয়া দায়সারা ভাবে বলেন,আমি সকালে ডিলারের ঘরে এসে ৩২ বস্তা চাল পেয়েছি। আর ১৮টি খালি বস্তা পেয়েছি। আমি ডিলারের ঘরে আসার পর খাদ্য গুদাম থেকে এখানে কোন চালের বস্তা আসেনি। পথিমধ্যে চাল কি হয়েছে আমি কিছু বলতে পারবোনা।

সাংবাদিক হাসানুজ্জামান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ফুড অফিসে কিছু হলে আমার উপর দোস আসে। কি কারনে আমার উপর দোস আসে। আমি সঠিক জানি না। আনোয়ার হোসেন টগরের ডিলার আপনি কেনো দেখাশুনা করেন বলে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন এগুলো তারা মিথ্যা বলছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী বলেন, এটাতে আমার কোন দায় নেই।

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ হোসেন বলেন, (ওএমএস) ডিলার চাল বিক্রি না করে, গোপনে কালোবাজারে চাল বিক্রির উদ্দেশ্যে পাচারকালে ৮৩২ কেজি চাল জব্দ করা হয়। বিষয়টি তদন্তের জন্য পোরশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজ করছে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, দুপুরের পর খাদ্য গুদামে সিসি টিভি ফুটেজ দেখে সত্যতা পাওয়া গেছে। মোট ৮৩২ কেজি চাল সহ দুজন কে আটক করা হয়েছে। এর সাথে কারা কারা জড়িত সকল কে আইনের আওতায় আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31