IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টপ নিউজ >> কৃষি >> বাগমারায় অনিশ্চয়তার মুখে কৃষক সুকমারের ছয় বিঘা বোরো জমির সেচ

বাগমারায় অনিশ্চয়তার মুখে কৃষক সুকমারের ছয় বিঘা বোরো জমির সেচ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের ছোটকয় গ্রামের সুকুমার প্রামানিক নামের এক ব্যক্তির সেচ এলাকায় অতিরিক্ত সেচযন্ত্র বসিয়ে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রভবাশালীদের দখলে থাকায় ভুক্তভোগী ব্যক্তি নিজের ছয় বিঘা বোরো ক্ষেতে সেচ দিতে পারছেন না বলে জানা গেছে। বিকল্প ভাবে ক্ষেতে সেচ দেওয়ার চেষ্টা করলেও নানা জটিলতা তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর তদন্ত করলেও সুরাহা পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০০০ সালে বড়বিহানালী ইউনিয়নের ছোটকয়া এলাকায় শ্যালো মেশিন বসিয়ে এর মাধ্যমে বোরো ক্ষেতে সেচ দিয়ে আসছিলেন সুকুমার প্রামানিক। এজন্য কৃষকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিতেন। তবে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়ার কারণে গত ২০১৫ সালে উপজেলা সেচ কমিটির অনুমতি নিয়ে অগভীর নলকূপ স্থাপন করে বোরো ছাড়াও আমন এবং রবি মৌসুমে জমিতে টাকা ও ধানের বিনিময়ে সেচ দিয়ে আসছিলেন। উপজেলা সেচ কমিটির সুপারিশের ভিত্তিতে সেখানে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয় সেচ যন্ত্র চালানোর জন্য।

স্থানীয় ভাবে প্রভাবশালী সুনিল বন্ধু চৌধুরী গত ২০২৩ সালে সুকুমার প্রামানিকের সেচযন্ত্রের পাশে গভীর নলকূপ বসিয়ে জমিগুলো নিয়ন্ত্রণে নিয়ে তিনি সেচ দিয়ে আসছেন। এতে সুকুমার প্রামানিকের পরিচালনা করা নলকূপটি প্রায় অকার্যকর হয়ে পড়েন। এনিয়ে তিনি রাজশাহী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে সুরাহা চেয়ে লিখিত আবেদন করেন।
দপ্তর গুলোর আলাদা তদন্ত কমিটিতে সুকুমার প্রামানিকের অভিযোগের সত্যতা পায়। উপজেলা কৃষি কর্মকর্তা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ও পল্লীবিদ্যুতের মহাব্যবস্থাপককে নিয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদন দেয়। তাঁরা প্রতিবেদন দেওয়ার কথা স্বীকার করেছেন।

এদিকে চলতি মৌসুমে ভুক্তভোগী সুকুমার প্রামাণিক তাঁর নিজস্ব ছয় বিঘা বোরো ক্ষেতে সেচ দিতে পারছেন না। অভিযোগ করার কারণে সুনিল বন্ধু চৌধুরী ক্ষুব্ধ হয়ে সেচ নালা বন্ধ করে দেন। এর ফলে নিজের জমিতে পানি সেচ দিতে বিপাকে পড়েছেন। বিকল্প হিসেবে ৮০০ ফিট দুরের একটি পুকুর থেকে ফিতা পাইপের মাধ্যমে জমিতে পানি সেচ করছেন। তবে এভাবে সেচ দিয়ে আবাদ করা সম্ভব হবেনা বলে অনেকেই মনে করছেন। একারনে ওই ছয় বিঘা জমি হয়তো অনাবাদী হয়ে পড়বে।

মঙ্গলবার (৪মার্চ) সরেজমিনে গিয়ে সুকুমার প্রামানিকের জমিতে পুকুর থেকে ফিতা পাইপের মাধ্যমে সেচ দিতে দেখা যায়। সেচ দিয়ে জমি প্রস্তুত করে সেখানে বোরো চাষ করবেন বলে জানান। তবে শেষ পর্যন্ত সম্ভব হবে কী না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। এছাড়াও সুকুমার প্রামানিকের অগভীর নলকুপের পাশে আরও দুইটি গভীর নলকূপ দেখা যায়। সেখান থেকে ওই এলাকার বোরো ক্ষেতে পানি সেচ দিতে দেখা যায়। মাঝখানে সুকুমার প্রামানিকের ফাঁকা জমি চোখে পড়ে।

এই বিষয়ে সুনিল বন্ধু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কৃষকদের সুবিধার জন্য তিনি গভীর নলকূপ বসিয়ে সেচ দিচ্ছেন। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
তদন্ত কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক, বরেন্দ্র দপ্তরের বাগমারার সহকারী প্রকৌশলী (অন্যত্র বদলি) শাহাদাত হোসেন ও নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বাগমারার আঞ্চলিক মহাব্যবস্থাপক মোস্তফা আমিনুর রাশেদ বলেন, অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031