ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শাহাজুল ইসলামের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
গত (৬ মার্চ) বৃহস্পতিবার বিকালে ফুলবাড়ী উপজেলার বীরমুক্তিযোদ্ধা ইনিস্টিটিউটের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিয়ম ও ইফতার মহফিল বক্তব্যে জেলা বিএনপির যুগ্মা সাধারন সম্পাদক ও উপজেলা পৌর বিএনপির সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপির এমপি প্রার্থী হিসাবে অংশগ্রহন করার ঘোষনা দেন। এসময় উপজেলা পৌর বিএনপির সকল নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের সাথে ইফতার করেন শাহাজুল ইসলাম।


