IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রমপর্যালোচনার লক্ষ্যে সভা

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রমপর্যালোচনার লক্ষ্যে সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় রাজস্ব বিভাগের অধীন শাখা প্রধানগণ চলমান কার্যক্রম তুলে ধরেন।

এ সময় সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জনগণের সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাসিকের কর্মকর্তা-কর্মচারীকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সিটি কর্পোরেশনের কার্যক্রমে গতিশীলতা আনয়নে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দেখাতে হবে। তবেই নগরবাসী কাঙ্খিত সেবা লাভ করবে।
সভায় রাসিকের আয়বৃদ্ধিকল্পে রিভিউ কার্যক্রম শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় রাসিকের বিভিন্ন মার্কেটসমূহের ভাড়া আদায়, বকেয়াসহ হালনাগাদ হোল্ডিং ট্যাক্স আদায়, বিনোদন কর, ট্রেড লাইসেন্স, অযান্ত্রিক যানবাহনের আদায় কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, গবেষণা কর্মকর্তা মাহবুুবুর রহমান, রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী, উপ-প্রধান কর নির্ধারক লুৎফুল হায়দার স্বপন, ট্যাক্সেশন কর্মকর্তা কর ইমতিয়াজ আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা এসএম মহিউদ্দিন, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার সহ রাজস্ব বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31