IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাজায় ফের ইসরায়েলের হামলা, নিহত ৪

গাজায় ফের ইসরায়েলের হামলা, নিহত ৪

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গুলি ছুড়েছে সীমান্তবর্তী এলাকাতেও। এতে দুই শিশুসহ চারজন প্রাণ হারিয়েছে। অন্যদিকে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। গাজা সিটি ও বেইত লাহিয়ায় কমপক্ষে দুই শিশু নিহত হয়েছে।

এদিকে, জর্ডান উপত্যকাতেও গুলি চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাছাড়া ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটজনকে গ্রেফতার করেছে তারা। এর মধ্যে দুজন মারা গেছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী ইসরায়েলি-অধিকৃত জর্ডান উপত্যকা এলাকায় জর্ডান থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টারত আটজনকে গুলি করে গ্রেফতার করেছে। গ্রেফতারের আগে সন্দেহভাজনরা এমনভাবে বাহিনীর দিকে এগিয়ে গিয়েছিল, যা তাদের জন্য হুমকিস্বরূপ ছিল। বাহিনী সন্দেহভাজনদের ওপর গুলি চালিয়ে জবাব দেয় ও আহতদের শনাক্ত করা হয়।

ইসরায়েলের চ্যানেল ফোরটিন জানিয়েছে, আহতরা অভিবাসী শ্রমিক। ভুক্তভোগীদের আঘাতের তীব্রতা সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

আল জাজিরা জানিয়েছে, গাজার ঘটনার পাশাপাশি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। একজন ফিলিস্তিনি কর্মী জানান, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পূর্বে অবস্থিত দুমা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গাজায় যুদ্ধের সময় নারী স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিকল্পিতভাবে ধ্বংস করে ও যৌন সহিংসতাকে যুদ্ধ কৌশল হিসেবে ব্যবহার করে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে। তাছাড়া দখলদার দেশটি গাজায় ত্রাণ সহায়তাও ঢুকতে দিচ্ছে না।

সূত্র: আল জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31