IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তারেক রহমানের নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে: অধ্যাপক শহীদুল ইসলাম

তারেক রহমানের নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে: অধ্যাপক শহীদুল ইসলাম

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে যারা চাঁদাবাজী, টেন্ডারবাজী ও লুটতরাজ করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।

সোমবার (১৭ মার্চ) সাড়ে ৪ টার দিকে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিতে কোন গ্রুপিং থাকতে পারে না। আমরা যারা রাজনীতি করি তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বর্তমান নেতা তারেক রহমান ও আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমাদের রাজনীতি। শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দিনের ভোট রাতে করেছে। বর্তমান সরকারের উদ্দেশ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন সংস্কার করুন আর যাই করুন সব সমস্যার সমাধান করতে হলে যথাসময়ে নির্বাচন দিতে হবে। বর্তমান সরকারকে উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, ডিসেম্বরে নির্বাচনের যে কথা বলা হয়েছে, তা পরিষ্কার করে রোডম্যাপ দিন। বর্তমান সরকার বলছে অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন হবে। সরকারের অল্প এবং বেশি সংস্কারের সংজ্ঞা জাতিকে জানাতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়ার কথা বলে জনগণকে বোকা বানানোর কোন সুযোগ নেই। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ী থেকে বের করে দিয়ে ছিলেন শেখ হাসিনা। আর সেই শেখ হাসিনার পতনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জীবিত রেখেছেন। খালেদা জিয়া ৫ আগষ্ট দেখেছেন। শেখ হাসিনার পতন দেখেছেন। এক কাপড়ে কিভাবে দেশ ছেড়ে হাসিনা পালিয়ে গেছে তা সারা বিশ্ববাসী দেখেছে। বিএনপি’র হাজার হাজার নেতাকর্মীকে শেখ হাসিনা গুম ও হত্যা করেছেন। জুলাই আগষ্টের আন্দোলনে শেখ হাসিনা প্রশাসনকে সরাসরি নির্দেশ দিয়ে ২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছেন। এই অপরাধে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করা হবে।

মিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এসময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক, সদস্য সচিব রহমত আলী রব্বান, যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেন, এনামুল হক বাবু, বিল্লাল হোসেন, সুলতান আলী, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশীদ, যুগ্ম আহবায়ক সাইদুল হক মুকুল, হাফিজু রহমান বাবু, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা টিম সদস্য জুমারত আলী, উপজেলা আমীর রেজাউল করিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31