IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> এনায়েতপুরে বিএনপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে আহত ছাত্রদল নেতার মৃত্যু

এনায়েতপুরে বিএনপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে আহত ছাত্রদল নেতার মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কবির হোসেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর গ্রামের ফজল আকন্দের ছেলে।

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।

এ সময় হত্যার দায়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, মঙ্গলবার বিকালের দিকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন কবির হোসেন। তাকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরবর্তীতে রাজধানীর ক্রেটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে মারা যান। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে কবির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনায়েতপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে খুনিদের বিচার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়।

এ সময় বক্তারা বলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মুঞ্জু সিকদার, যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিঠু মীর ও সাধারণ সম্পাদক কালাম সিকদারের নেতৃত্বে ছাত্রদল নেতা কবিরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও লুটপাটের অভিযোগ করা হয়। এ সময় খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠে এনায়েতপুর থানা এলাকা।

কেজি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এনায়েতপুর থানা চত্বরে পথসভায় মিলিত হয়। এ সময় থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আতউর রহমান আতা, এম এ কাশেম, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্ম আহ্বায়ক ফরিদ হোসেন, কৃষক দলের সভাপতি মেরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুক্তার হাসান, তাঁতী দলের সভাপতি আনছার আলী বেপারী, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী শেখসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি বলেন, একই স্থানে মঙ্গলবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ হয়। আমরা জানতে পেরেছি আজ আহত একজন মারা গেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31