IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাইরের বাস মহানগরে প্রবেশ করতে পারবে না

বাইরের বাস মহানগরে প্রবেশ করতে পারবে না

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার পরিবহন শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে আগামীতে রাজধানীর বাইরের কোনো বাস মহানগরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়াও বিদ্যমান বাস ও ট্রাক টার্মিনালগুলো রাজধানীর বাইরে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র।

আজ বুধবার দুপুরে সাভারের বিরুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ,ও কাঁচপুর এলাকায় নতুন আন্তঃজলা বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তারা বলেন, ‘গণ পরিবহন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ সড়কে ইউলুপ স্থাপনের ফলে জনদুর্ভোগ কমানো হচ্ছে। পরিকল্পিতভাবে সম্ভাব্য এলাকায় বাস ও ট্রাক টার্মিনাল সরিয়ে আনা হলে মহানগরে আর গাড়ির চাপ থাকবে না। এছাড়া ঢাকার মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে শুধু লোকাল থাকতে পারবে, কিন্তু দূর পাল্লার বাস থাকতে পারবে না।’

বর্তমানে আন্তঃজেলা এবং শহরের বাসের অসম প্রতিযোগিতা মহানগরে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ভেঙে দিয়েছে এবং যানজটের সৃষ্টি করছে। অদূর ভবিষ্যতে আন্তঃজেলা বাসগুলো মহানগর এলাকায় প্রবেশ করতে পারবে না এবং লোকাল বাসগুলো একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে পরিচালনা করা হবে বলেও জানান দুই সিটি কর্পোরেশনের মেয়র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31