IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সকল অপকর্মের বিচার করা হবে: মিলন

হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সকল অপকর্মের বিচার করা হবে: মিলন

ধূমকেতু প্রতিবেদক : পবার হুজুরীপাড়া ইউনিয়ন, ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, পতিত সরকারের খুনি হাসিনা ৫আগস্ট প্রান ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। পালানোর আগে তর নির্দেশে আজ্ঞাবহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দেশের ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি করে দুই হাজারের বেশী জনকে হত্যা করেছে। সেইসাথে হাজার হাজার জনকে পঙ্গু করে রেখে গেছে।

তিনি আরো বলেন, হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলথে ষড়যন্ত্র করছেন। তিনি মনে করছেন ভারতে তিনি আজীবন থেকে যাবেন। এদেশে তাঁকে কোনভাবেই আনা যাবেনা। এ দিবাস্বপ্ন দেখা তাঁর জন্য ভূল। কারন তিনি ক্ষমতায় থাকাকালীন শুধু জুলাই- আগস্টে নয় দীর্ঘ ষোল বছর জনগণ ও বিরোধী দলের উপওে যে অন্যায়, অত্যাচার ও নির্যাতন করে গেছে তা কখনোই এ দেশের জনগণ ভূলবেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, শুধু জনগণই নয় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিঢে কারাগারে রেখেছিলো। আগামীর রাষ্ট্র নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার করার ষড়যন্ত্র করেছিলো। তাঁকে দীর্ঘ সতের বছর ধওে দেশে প্রবেশ করতে দেয়নি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, এতো কিছু অন্যায় ও অত্যাচার করে ভারতে বসে থাকবে আর দেশের মানুষ আঙ্গুল চুষবে তা হবেনা। হাসিনাকে এনে তাঁর সকল অপকর্মের বিচার করা হবে। রক্তের হলি খেলে ভারতে শান্তিতে বসে আছেন। পতিত হাসিনার আয়নাঘল যে ভয়ঙ্কও ছিলো তার থেকে বেশী ভয়ঙ্কর আয়না ঘরে খুনি হাসিনা ও তার দোসরদেররাখা হবে বলে হুঁশিয়ারী দেন তিনি। তিনি আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেননি। কিন্তু এই বাংলাদেশে মাটিতে আপনার বিচার করে আপনি অসুস্থ হলে আপনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা কওে দেয়া হবে। করান বিএনপি কখরেনা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা বলে উল্লেখ করেন। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপি আহবায়ক (ভারপ্রাপ্ত) শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব জাইদুর রহমান ও ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুদ্দিন বুধু এর সার্বিক তত্ত¡াবধানে এবং ৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইয়াদ আলী, ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা বিএনপি সদস্য গোলাম মুজাহিদ, জেলা কৃষকদল সদস্য গোলাম দোস্তগির রানা, হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিবমোতাহার হোসেন, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক প্রভাষক তাইজুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক হোসেন, সাবেক নির্বাহী সদস্য মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, হাফিজুর রহমান ও হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31