IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বগুড়ায় বিএনপি নেতার ঘর থেকে চুরির ১৩টি গরু উদ্ধার

বগুড়ায় বিএনপি নেতার ঘর থেকে চুরির ১৩টি গরু উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ১৩টি গরু। শনিবার (২২ মার্চ) রাত আড়াইটার দিকে কাহালু থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুগুলো উদ্ধার করা হয় ।

এ ঘটনায় আব্দুল গফুর শাহ পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গফুর শাহ কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামে আবুল হোসেন সাহের ছেলে । এ ঘটনায় ছোটন প্রামাণিক (২৭) নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, আত্রাই ও রাণীনগর উপজেলায় বেশ কয়েকটি এলাকায় অনেক গরু চুরি হয়েছে। গরু চোর আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। গত ১৪ মার্চ রাতে আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করেন। এই চুরির ঘটনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার মনিয়ারি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মৃত রওশন আলীর ছেলে গরু চোর হিসেবে পরিচিত ছোটন প্রামানিককে (২৭) আত্রাই থানা পুলিশ আটক করে। ছোটনের দেওয়া স্বীকারোক্তি মতে বগুড়া জেলার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামে আব্দুল গফুর শাহ এর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়।.এ সময় আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি গরু উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে গফুর শাহ পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই চক্রের সাথ জড়িত অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিএনপি নেতা গফুরের বাড়ি থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে। আব্দুল গফুর এখনো পলাতক। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন জানান, গরু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা থেকে হারানো গরুর মালিকরা থানায় এসে ভীর করছেন। সেইসাথে উপজেলার গরু ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করতে দেখা যায়। গ্রেপ্তারকৃত ছোটন প্রামাণিককে রবিরার বিকেলে আদালতে সোপর্দ

করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31