ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে ডাকবাংলো হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাষ্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী মুহাম্মদ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহরাব হোসেন, প্রশিক্ষণ সম্পদক মাওলানা হাফিজুল্লাহ। হাফেজ মামুন উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের উপজেলা শাখার আমীর আব্দুল আজিজ সুমন, মুফতি নাসির বীন আজগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরগ্রাম ইউনিয়ন সভাপতি হাফেজ মোঃ সুমোন হোসেন, চেরাগপুর ইউনিয়ন সেক্রেটারী মোঃ মাসুদ রানা, ভীমপুর ইউনিয়ন সেক্রেটারী মোঃ বাবু, হাফেজ মোঃ আলাম প্রমূখ।
শেষে হাফেজ মুহাম্মদ আজাদ হোসেন সভাপতি, হাফেজ মোঃ মামুন উল্লহকে সেক্রেটারী করে ৩৫ সদস্য বিশিষ্ট মহাদেবপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহ সভাপতি মুফতি মা’আরিফুল ইসলাম, মোঃ রেজাউল আকতার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ সুমোন, প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক মোঃ এস্তেনুর, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন রাহুল। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুজাহিদ, নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#


