IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার

মান্দায় গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার

লাশ উদ্ধার

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বোরো ধানের খেত থেকে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম আমিনুল ইসলাম বুলবুল (২২)। তিনি কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাÐের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বুলবুল।

গ্রেপ্তার বুলবুলের দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাÐে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে। জবানবন্দি রেকর্ডের জন্য আজ বৃহস্পতিবার তাকে নওগাঁ আদালতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি বাদি হয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর হত্যাকাÐের মোটিভ উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। নিহত জব্বারের স্বজনদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, লাঠির আঘাতে আব্দুল জব্বারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তার আমিনুল ইসলাম বুলবুল। এরপর জবানবন্দি রেকর্ডের জন্য তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ মার্চ) সকালে ভোলাগাড়ী গ্রামের আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাওনা টাকা নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুল জব্বার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় গতকাল বুধবার দুপুরে তালপুকুরিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল জব্বার উপজেলার নুরুল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31