IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে গার্মেন্টস কর্মী দম্পতিকে মারধর করে ২ লক্ষ ৮০ হাজার টাকা ও ১ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় তাদের দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। বুধবার (২ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কানইল গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নিয়ামতপুর থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিথী খাতুন নামের ওই ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন কানইল এলাকার আমেদ আলীর ছেলে সোহেল(৩০), জুল্লু সরদারের ছেলে জাহাঙ্গীর (২৮), মৃত আব্দুর রহমানের ছেলে সাগর আলী, সামেদ আলীর ছেলে আরিফুল ইসলাম, মনতাজ আলীর ছেলে মজিবর রহমান (৪০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার(২ এপ্রিল) রাজশাহী জেলার বাগমারা হতে রাত ৮ টার দিকে ভ্যানযোগে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের কানইল শশুর বাড়ি এলাকার কানইল গোরস্থান এলাকায় পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা পথরোধ করে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে বিথীর স্বামী নছিব। তাঁর (বিথী) চিৎকারে লোকজন ছুটে আসার আগেই অভিযুক্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।

পরে স্হানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
বিথী খাতুন বলেন, আমাদের পথরোধ করে এমনভাবে লোহার রড দিয়ে মারধর করেছে যাতে মনে হয় আমরা অপরাধী। ঋণ পরিশোধের টাকা ছিনিয়ে নেওয়ায় আমাদের চরম আতঙ্কে দিন কাটছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

তবে ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। তাঁরা বলেন, এ ধরনের কোন ঘটনার সাথে তারা জড়িত নই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31