IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো ভ্যান চালক, হাসপাতালে লাশ রেখে সমঝোতার চেষ্টা

যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো ভ্যান চালক, হাসপাতালে লাশ রেখে সমঝোতার চেষ্টা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা: রাজশাহী বাঘায় যাত্রীবাহী দুলদুল এন্টারপ্রাইজ (কুমিল্লা -জ-০৪-০০৯৪) বাসের মুখোমুখি সংঘর্ষে মাজদার হোসেন(৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। সে হাবাসপুর গ্ৰামের মৃত নওয়াব আলীর ছেলে। শুক্রবার (০৪-০৪-২০২৫)রাত সাড়ে ৬টায় উপজেলার সাজির বটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাজদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সে মারা যায়।

এদিকে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেই সমঝোতার চেষ্টা চলছিল বলে জানা গেছে। রাত সোয়া ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিহতদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে। জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হুমায়রা জেরিন নিপুণ জানান,রাত ৭টায় জরুরি বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সে উঠানোর সময় মারা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশি আত্নীয় আহাদ আলী জানান, রাজশাহী থেকে বাঘা গামী বাসের মুখোমুখি সংঘর্ষে মাজদার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যায়। ঘটনা পর চালক পালিয়ে যায়। চালকের নাম আলমগীর হোসেন বলে নিশ্চিত করেছেন বাস মালিক সিরাজ উদ্দিন।

পুলিশের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার কথা জানানো হলেও নিহতের ছেলে রাব্বি হোসেন জানান, মালিক পক্ষ থেকে সমাঝোতার কথা বলছেন। হয়তো সমাঝোতা হতে পারে। তবে অর্থের বিনিময়ে কি-না,সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি কোন পক্ষই।

বাঘা থানার এসআই রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এসে থানায় স্বাক্ষী নেওয়ার কারণে হাসপাতালে লাশের কাছে যেতে বিলম্ব হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31