IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ভাইয়ের হাতে আহত ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়ায় ভাইয়ের হাতে আহত ভাইয়ের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে আপন ছোট ভাই ও ভাতিজার হামলায় আহত শহিদুল বিশ্বাস (৬০) এর মৃত্যু হয়েছে।

ঘটনার ৪২দিন পর শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গত ২৩ ফেব্রুয়ারি রাতে বাড়ির ভেতর দিয়ে পানি গড়ানোকে কেন্দ্র করে শহিদুল বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ও ভাতিজা সুইট (২৮) ও সিয়াম (২৫) সহ পরিবারের আরও ৪-৫ জনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা শহিদুল ও তার পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র, লাঠি, রড ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে শহিদুল বিশ্বাস গুরুতর আহত হন। তার ডান চোখের পাশে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শহিদুল বিশ্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ দিন আগে তিনি বাড়ি ফিরেন।

তবে হামলার ঘটনার পরদিন ২৪ ফেব্রুয়ারি শহিদুল বিশ্বানের আরেক ভাই আকবর আলী (৫১) বাদী হয়ে দৌলতপুর থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। তবে অভিযুক্তরা জামিনে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। তবে পারিবারিক বিরোধের জেরে আগেই একটি মামলা হয়েছে, যা তদন্তাধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31