IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় ওয়াকফ জমির ফসলের ক্ষতি সাধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পোরশায় ওয়াকফ জমির ফসলের ক্ষতি সাধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ৪৫ বিঘা ওয়াকফ জমির বোরো ধানে কীটনাশক প্রয়োগে করে ক্ষতি সাধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার উপজেলার আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্ মাদ্রাসার (পোরশা বড় মাদ্রাসা) অফিস কক্ষে সংবাদ সম্মেলন করেন পোরশার আজিজ মোহাম্মদ শাহ্ ষ্টেটের (ইসি নং-১৩৩১) এর ওয়াকফ মোতয়াল্লী নজরুল ইসলাম (নজু শাহ্) চৌধুরী।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৯২১ইং সালের একটি দলিল মূলে ও জেএল নং-২১২ ও সিএস ৮০নং খতিয়ানে উপজেলার সুহাতী মৌজায় ১৪২.২৩ একর ওয়াক্ফ জমি রয়েছে। ১৯২১সাল থেকে ওয়াকফ ষ্টেটের দায়িতপ্রাপ্ত মোতয়াল্লীগণ পর্যায়ক্রমে জমিগুলো দেখভাল করে আসছেন। দলিলের শর্তমোতাবেক জমিগুলো থেকে উৎপাদিত ফসল বিক্রি হতে আয়কৃত অর্থ বিভিন্ন মাদ্রাসা ও মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন কাজে ব্যয়ের জন্য বিতরণ করা হয়।

প্রতিবছরের মত এবারেও জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। কিন্তু হঠাৎ করে ২৬ মার্চ রাতে সকলের অজান্তে সুহাতী মৌজায় ৪৫ বিঘা জমিতে রোপণ করা বোরো ধানে বিষাক্ত কীটনাশন স্প্রে করে ধানগুলো নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। এতে জমির বর্গাচাষী ও ওয়াকফ ষ্টেট কতৃপক্ষের ব্যাপক ক্ষতি হয়।

এব্যাপারে ২০জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, ১৯৭৬ সালে সুকৌশলে আসাদ সাহ আরএস খতিয়ানে তার নাম বসিয়ে জমি তার নিজ নামে করেন। সে সময় বিষয়টি গোপন রাখলেও তার মৃত্যুর পরে তা প্রকাশ পেলে জমিগুলো তার ওয়ারিশগণ তাদের নিজের সম্পত্তি বলে দাবী করে আসছেন। ইতোমধ্যে তারা ওয়াক্ফ ষ্টেটের পক্ষে আরএস খতিয়ান সংশোধনের জন্য আদালতে মামলা করেছেন। মামলা চলমান রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্ মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ শাহ্ চৌধুরী, শিক্ষক মাওলানা মুফতি হারুন আর রশিদ, মাওলানা আব্দুর রহিম শাহ্, মাওলানা মোকসেদ আলী সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এব্যাপারে আসাদ সাহ এর ওয়ারিশ গণের মধ্যে তার ছেলে তৈয়ব শাহ্ এর সাথে কথা বললে তিনি বলেন, তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। বরং আরএস খতিয়ান মূলে জমি তাদের বলে তিনি দাবি করেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31