IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তারদাবিতে প্রতিবাদ সভা

মান্দায় হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তারদাবিতে প্রতিবাদ সভা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা: নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

ভুক্তভোগী ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক ভুট্টু (৫৫)। তিনি কির্তলী গ্রামের লজিবুল্যা প্রামাণিকের ছেলে। ঈদের পরের দিন গত ১ এপ্রিল দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় হত্যার উদ্দেশ্যে তার ওপর এ হামলা চালানো হয়।
হামলাকারী অভিযুক্তরা হলেন, কির্তলী গ্রামের শাহাবুদ্দীন খাজা, তার ছেলে শরীফ হোসেন ও আশরাফুল ইসলাম।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ভুট্টু, তার স্ত্রী ফুলজান বিবি, ছেলে স¤্রাট হোসেন ও আরেক ভুক্তভোগী আনিছুর রহমান।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ভুট্টু বলেন, ‘গত ১ এপ্রিল দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় পূর্বপরিকল্পিতভাবে পথ আটকে অভিযুক্তরা আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে ভর্তি করে দেন। জরুরি বিভাগের চিকিৎসক আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।’

আব্দুর রাজ্জাক ভুট্টু আরও বলেন, ‘শাহাবুদ্দীন খাজার ছেলে শরীফ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজী, জিম্মি করে টাকা আদায়সহ একাধিক মামলা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওই দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় থেকে নির্বিঘেœ এসব অপকর্ম করে গেছেন। এখন বিএনপির ছাত্রছায়ায় একইভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে এসব মুখোশধারীদের গ্রেপ্তারের দাবি করছি।’

আরেক ভুক্তভোগী আনিছুর রহমান বলেন, ‘বাজারের পেঁয়াজপট্টিতে আমার একটি দোকানঘর আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে নিয়েছে শাহাবুদ্দীন খাজা ও তার ছেলেলা। দোকানঘরটি ফেরত চাওয়ায় আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা করা হয়নি। এজাহার পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31