IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে জমি দখলের চেষ্টা বাধা দেয়ায় মারপিটের অভিযোগ

তানোরে জমি দখলের চেষ্টা বাধা দেয়ায় মারপিটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর: রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) ঝিনারপাড়া গ্রামে উত্তরাধিকার সূত্রে পাওয়া বংশপরম্পরায় চার প্রজন্মের ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা করা হয়েছে। ঝিনারপাড়া গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান দিগরের ভোগদখলীয় জমিতে তারা চুনা চাষ (কবুতর খাবার) করেন। কিন্তূ জমির ফসল তারা তুলতে গেলে তাদের বাধা দেন একই গ্রামের খাঁন মোহাম্মদ ও খালেক দ্বিগর।এঘটনায় মুজিবুর বাদি হয়ে খাঁন মোহাম্মদ দিগরের বিরুদ্ধে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর তারা আর জমিতে যায়নি।কিন্তূু নানা ভাবে জমি দখলের ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

এদিকে গত ৩০ মার্চ মুজিবুর দিগর জমিতে চাষাবাদের জন্য সেচ দিয়ে হাল চাষ করতে গেলে বাধা দেন খান মোহাম্মদ দিগর। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ইসরাইল হোসেন পচার নির্দেশে খাঁন মোহাম্মদ ও খালেক তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মুজিবুরের লোকজনের উপর হামলা করে। তাদের হামলায় মুজিবুর, আনোয়ার আজাদ, মুরাদ ও হাবিবুর আহত হয়। এঘটনায় মুজিবুর রহমান বাদি হয়ে ঝিনারপাড়া গ্রামের মৃত আজগর আলীর পুত্র ইসরাইল আলীসহ ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ /১২ জনকে আসামী করে তানোর থানায় পুনরায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তানোর থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বাধাইড় ইউপির জেল নম্বর ৪৮,মৌজা ঝিনারপাড়া,খতিয়ান নম্বর আরএস ৮২,দাগ নম্বর আরএস ৩২৭, শ্রেনী ধানী,পরিমান ৩ একর ৩৫ শতক।

পৈতৃক সুত্রে এসব জমির মালিক মুজিবুর রহমান দিগর। কিন্তু ৩ একর ৩৫ শতক জমির মধ্যে ৮৪ শতক জমি ভুলক্রমে মৃত হেরাস সরদারের স্ত্রী আসমা খাতুনের নামে রেকর্ড হয়েছে। এদিকে রেকর্ড সংশোধনের জন্য প্রয়াত আবুল কালাম আজাদ বাদি হয়ে বিগত ২০২১ সালে রাজশাহীর তানোর সহকারী জজ আদালতে মামলা করেন।যাহার মামলা নম্বর-৯৩/ ২১। কিন্ত্ত আদালতে মামলা বিচারাধীন থাকার পরেও খাঁন মোহাম্মদ ও খালেক এসব জমি জবরদখলের পাঁয়তারা করছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31