IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিদ্যালয় মাঠের সিমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

বিদ্যালয় মাঠের সিমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর আত্রাই থানার কালকাকলী মডেল স্কুল এন্ড কলেজের মাঠের সিমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে মোঃ আবদার হোসেন নামের এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ মাজেদুর রহমান জেলা প্রশাসক বরাবর আবদার হোসেনসহ ২৮জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি ক্রয় ও প্রতিষ্ঠান স্থাপনের পর হতেই এলাকার একদল চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী তাকে নানাভাবে প্রতিষ্ঠানের কাজে বাধা সৃষ্টি করে আসছিলো। এরপর গত ২০২৪ খ্রিস্টাব্দের ৫ই আগষ্ট বিকেল আনুমানিক ৫ টার সময় দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক অচল অবস্থার প্রেক্ষাপটের সুযোগ নিয়ে তারা আকস্মিকভাবে বিদ্যালয় মাঠটির সীমানা প্রাচীর ভাংচুর করে এবং সকল বনজ গাছগুলো কেটে ফেলে। এমতাবস্থায় ৬ই আগষ্ট দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেই সময়ের পরিস্থিতিতে তারা জবর দখল করে ঈদগাহ তৈরী শুরু করলে সেনাবাহিনীর উপস্থিত হয়ে স্থগিত করে চলে যান।

এরপরও তারা অবৈধভাবে জোরপূর্বক জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যার ফলে আইন শৃঙ্খলার চরম অবনতি প্রাণহানিসহ নাশকতার সমূহ সম্ভাবনা রয়েছে। এর কারণে প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

আমার হক দালিলিক স্বত্বদখলীয় সম্পত্তিতে তারা কৌশলে তাদের দখলে নিতে স্পর্শকাতর ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে ঈদগাহ মাঠ বানানোর অপকৌশল হিসেবে আমার নিকট চাঁদা দাবী করছে ও আমাকে নানাবিধ হুমকি ও ভয়ভীতি প্রদান করে আসতেছে এবং প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের মাঠে খেলাধুলা ও তাদের দৈনন্দিন সমাবেশসহ অন্যান্য কার্যকলাপ ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর ফলে শিক্ষার্থীদের মানসিক বিকাশসহ শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে মাজেদুর রহমান বলেন, আমার নিজ উদ্যোগে শিক্ষার মান উন্নত ও উন্নত সমাজ গঠনে ও বেকারত্ব দূরীকরণের নিমিত্তে ১৯৯১ সালে কালকাকলী মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত করে অদ্যবধি সুনামের সহিত পরিচালনা করে আসতেছি। বর্তমানে প্রায় ১২০০ জন শিক্ষার্থী ও প্রায় ৫০ জনের অধিক শিক্ষক ও কর্মচারী আছে।

অত্র বিদ্যাপিঠে পাঠদানের কার্যক্রম পরিচালনাসহ নানা অনুষ্ঠান ও দৈনন্দিন সমাবেশ পরিচালনার জন্য গত ২০২৩ খ্রিস্টাব্দের ১০ আগস্ট মোঃ মাহবুবার রহমান তার স্বত্বদখলীয় ৩০ শতক জমি আমার নিকট দানপত্র রেজিঃ দলিল মূলে হস্তান্তর করে।

যাহা তাহার আপন সহোদর ভাই সিরাজুল ইসলাম, পিতা ইসরাফিল আলম বিনিময় power এর বরাতে ১৯৬৮ সালে এবং ৩০/০৬/১৯৭২ সালে ২৩২৮২ নং বিনিময় রেজিষ্ট্রি দলিলের বরাতে প্রাপ্ত হন। অতঃপর তিনি ৩০/৪/১৯৭০ কবলা দলিল নং ৮৭৯০, ৯০৮৬,৮৪ ৮৫ মূলে ভ্রাতা মাহবুবুর রহমানের নিকট হস্তান্তর করেন। যাহা তিনি ৬০৮/৯৪-৯৫ খারিজ কেস ও হোল্ডিং নং ৩৯০ এর বরাতে নিজ নামে নাম জারি করেন এবং সাল ১৪২৬ সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিষদ করে আসছেন। তাহা আমি আমার বিদ্যালয়ের খেলার মাঠের প্রয়োজনে গত ১০-৮-২০২৩ ইং তারিখে ৩৪৯৭ নং রেজিষ্ট্রি দলিলের বরাতে প্রাপ্ত হইয়া ভোগ দখলে আছি। জমিটির নিচু হয় আমি তাহাতে প্রায় ১৩ লক্ষ টাকার মাটি ভরাট করিয়া মাঠ উপযোগী করি এবং চারিদিকে টিনের বাউন্ডারি প্রাচীর নির্মাণ করিয়া তাহাতে ৬০০ বনজ ও সুপারি গাছ রোপন করি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবদার হোসেন বলেন, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। আমি দাওয়াত খেতে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। আমি এর সাথে সংপৃক্ত নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31