IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে দুজন হত্যার ঘটনায় ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল

নিয়ামতপুরে দুজন হত্যার ঘটনায় ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজনকে হত্যার ঘটনায় প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে লালচানসহ অন্যান্যদের ফাঁসি চেয়ে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল হয়েছে। নিহত দু’জন সম্পর্কে আপন চাচাতো ভাই।

আজ শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১২ টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের তিনমাথা মোড় হতে থানার গেটে এসে লালচানসহ সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এসময় বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামসহ বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক নারী ও পুরুষ পেশাজীবি, সুশীল সমাজের নেতাকর্মী মিছিলে অংশ নেয়। পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানে অনুরোধে বিক্ষোভ মিছিলটি উপজেলার বনবিভাগের সামনে গিয়ে শেষ হয়।

গতকাল বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় শরিফুল ইসলাম (৫৫) ও আজিজুল হক (৫২) নামে দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকাল ৬জন নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) জাকির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক। এ ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে এদের বিচার হবে।

বিক্ষোভ মিছিল শেষে নিহত শরিফুল ইসলামের বোন শরিফা বেগম বলেন, আমার ভাইকে লালচানের হাত থেকে রক্ষা করতে পারেনি। কুপিয়ে আমার ভাইদের হত্যা করেছে। আমাদের একটাই দাবি এ ঘটনার সাথে জড়িত সকলের ফাঁসি চাই।
একই গ্রামের সুমন নামের একজন বলেন বলেন, এরা মানুষরুপী জানোয়ার। কেউ কি এভাবে কুপিয়ে হত্যা করতে পারে। আমরা তাদের আইনের মাধ্যমে ফাঁসি দাবি করছি।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় আজ সকালে ৬১ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা হয়েছে। নিহত দুজনকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ১২ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31