IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার আনিছারকে আদালতে প্রেরণ

বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার আনিছারকে আদালতে প্রেরণ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও যুবদল নেতাকে গুলি করার অভিযোগে আনিছার রহমান (৫৩) ওরফে চিট আনিছারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ঝিকড়া ইউনিয়নের রায়সেনপড়া গ্রামের মস্তল আলীর ছেলে ও আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। চেক জালিয়াতি, বিদেশে লোক পাঠানো এবং জমি বিক্রির নামে প্রতারণার আত্নসাতের অভিযোগে আদালতে চারটি মামলা ও থানায় একাধিক অভিযোগ রয়েছে। এজন্য তিনি এলাকায় চিট আনিছার নামে পরিচিত।

গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চিট আনিছার এলাকায় ফিরে এসেছেন বলে থানায় খবর আসে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ রায়সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। শনিবার তাঁকে গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানকে গুলির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়াও তাঁর বিরুদ্ধে বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ছাত্র ও জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাঁকে গত ১৮ জুলাই ও ৫ আগস্ট লোহার পাইপ নিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে মহড়া দিয়েছেন বলে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান।

৫ আগস্ট চানপাড়া এলাকায় যুবদল নেতা মুনছুর রহমানের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ রয়েছে। এই অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এছাড়াও তাঁর বিরুদ্ধে প্রতারণা অভিযোগে আদালতে চারটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে তাঁর বোন রেহেনা বেগমও একটির বাদী। থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, যুবদলের নেতাকে গুলি করা ছাড়াও প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে চারটি মামলা ও থানায় একাধিক অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র- জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31