IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে এস আই এর বিরুদ্ধে মাদক কেলেঙ্কারির ঘটনা তদন্তের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে এস আই এর বিরুদ্ধে মাদক কেলেঙ্কারির ঘটনা তদন্তের নির্দেশ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কবির হোসেনের বিরুদ্ধে মাদকসহ আসামি ধরে লাখ টাকা ঘুষ আদায়ের পর ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো ঘটনা ফাঁস হয়ে পড়ায় বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবহিত হয়েছেন এবং গতকাল শনিবার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান, সদর মডেল থানার ওসি মোঃ মতিউর রহমান। অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের নতুনহাট এলাকা থেকে তিন বোতল বিদেশি মদসহ (রয়েল স্ট্যাগ) নামোশংকবাটি উজ্জ্বলপাড়ার বাদশা আলীর ছেলে নাঈমকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কবির হোসেন।

সঙ্গে ছিলেন এএসআই আমিনুল ইসলাম। আটকের পর ঘুষ নিয়ে পরদিনে বুধবার তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। নাম প্রকাশ না করার শর্তে থানার একাধিক পুলিশ সদস্য বলেছেন, জব্দ করা মদ গায়েব করে জামিনযোগ্য ধারায় আটককৃত নাঈমকে আদালতে পাঠানো হয়। এদিকে মাদকসহ আটককৃতকে ঘুষের বিনিময়ে সুবিধা দেয়ার ঘটনায় খোদ থানা পুলিশের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, বিদেশি মদসহ আটককৃত নাঈম বিদেশ যাওয়ার প্রক্রিয়া করছেন, তাই মাদক মামলা হলে বিদেশ যেতে পারবেন না, সেই সহানুভূতি থেকে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। যদিও সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কবির হোসেনের বিরুদ্ধে সালিশের নামে অর্থ আদায়সহ হত্যা মামলার ভয় দেখিয়েও অর্থ আদায়ের একাধিক অভিযোগ রয়েছে।

তবে মাদক উদ্ধার অভিযানে জসিম উদ্দীন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিদেশি মদসহ একজনকে আটক করে পুলিশ। পরদিন শুনছি এলাকাতেই আছে পুলিশের হাতে আটক হওয়া নাঈম।

তার দাবি, মাদকসহ আটকের পর এভাবে ছাড়া পেলে এ এলাকার মাদক ব্যবসায়ীরা আরও উৎসাহিত হবে। এ বিষয়ে এসআই কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিদেশি মদসহ গ্রেফতার নাঈম হাসানকে আদালতে চালান করা হয়েছে বলে জানান। তবে আদালতে খোঁজ নিয়ে জানা যায়, তাকে মাদক মামলায় নয়, আদালতে সোপর্দ করা হয় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায়। পরে এসআই কবির হোসেন বলেন, এটা অনেক ফ্যাকড়া (জটিলতা) ছিল। ওই ছেলেটা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন।মামলা দিলে আর বিদেশ যেতে পারতেন না, এজন্য একটু ছাড় দেয়া হয়েছে। অপরদিকে মামলার কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, সদর মডেল থানার ৪৪৮ নং জিডি মূলে কোর্ট পুলিশ পরিদর্শকের মাধ্যমে ওই যুবককে আদালতে সোপর্দ করেন এসআই হরেন্দ্রনাথ দেব দাশ। আদালতে দেয়া পুলিশ ফরওয়ার্ডিংয়ে স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন গ্রেফতারের কথা বলা হলেও সাক্ষী করা হয়েছে সদর মডেল থানার পরিচ্ছন্নতাকর্মী শ্রী জনি ভুঁই মালীকে। তবে শ্রী জনি ভুঁই মালী জানান, তিনি সদর মডেল থানার পরিচ্ছন্নতাকর্মী- ঘটনাস্থলেও ছিলেন না এবং তাকে সাক্ষী করা হয়েছে এটিও তিনি অবগত নন। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান বলেন, পুলিশ সুপার বিষয়টি তদন্তের জন্য সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31