IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য বন্ধ করলো প্রশাসন

বাগমারায় বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য বন্ধ করলো প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ উপলক্ষে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। এতে মেলার নামে চালানো হয় অশ্লীল নৃত্যের আসর। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সারাদেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময়ে বৈশাখী মেলায় উচ্চ শব্দে গান বাজনা পরিবেশন করায় ব্যাঘাত ঘটে শিক্ষার্থীদের পড়াশোনায়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন স্থানীয় অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে উক্ত বৈশাখী মেলা শুরুর একদিন পরেই আয়োজক কমিটিকে মেলা বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ তার নিজ এলাকা মির্জাপুর গ্রামে সাত দিনব্যাপী বৈশাখী মেলা বসান। উক্ত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। সেই সাথে সারারাত্রি যাত্রার আয়োজন থাকে। এসএসসি পরীক্ষা চলাকালে এরকম অনুষ্ঠান করা কতটা যুক্তিসংগত সেটা নিয়েও প্রশ্ন তুলেন সচেতন মহল। তিনি একজন প্রধান শিক্ষক তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসএসসি পরীক্ষা দিচ্ছে। এরই মধ্যে এই অনুষ্ঠান শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মুগাইপাড়া বাজার ভেঙ্গে মির্জাপুর মোড়ে নতুন করে বাজার বসানোর চেষ্টা করছে এই প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ। তারই প্রচার করতে বৈশাখী মালার নামে অশ্লীল অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

এ বিষয়ে মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৈশাখী মেলার আয়োজক হাফিজ আল আসাদের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলাটি বন্ধের নির্দেশ দেয়ায় বন্ধ করে দেয়া হয়েছে। নতুন করে আর মেলা বসানো হবে না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার মধ্যে মেলার আয়োজন মোটেও ঠিক হয়নি। মেলার কারণে পরীক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছিল। স্থানীয় অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই মেলাটি বন্ধ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31