IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পরিপূর্ণ হজ সম্পন্ন করতে চাইলে অবশ্যই হজের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে: ডিসি নওগাঁ

পরিপূর্ণ হজ সম্পন্ন করতে চাইলে অবশ্যই হজের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে: ডিসি নওগাঁ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, “পবিত্র হজ পালনে গিয়ে অবশ্যই হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেস্ট করতে হবে। তা না হলে হজের কোন একটি ফরজ কিংবা ওয়াজিব পূরণ করতে না পারলে হজ যেমন পরিপূর্ণ হবে না অপরদিকে সারাজীবন আফসোস থেকে যাবে। তাই হজ পালনকারীদের যাতায়াত, সঠিক ভাবে হজ পালন ও অন্যান্য সকল বিষয় সহজ করতে সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ও দিকনির্দেশনাগুলো সঠিক ভাবে ব্যবহার করে হজ পরিপূর্ণ করার চেস্টা করতে হবে। তাই হজে গিয়ে হজের বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া যাবে না।

বুধবার সকাল সাড়ে ৯টার সময় নওগাঁ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি দিকনির্দেশনা মূলক এই কথাগুলো বলেন।

এসময় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, হজযাত্রীরা উপস্থিত ছিলেন।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হান জানান এবার নওগাঁ জেলা থেকে ১ হাজার ৬শত জন ব্যক্তি পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। বুধবার প্রথম দিনে ৮শত জন এবং বৃহস্পতিবার ৮শত হজযাত্রীরা প্রশিক্ষণে অংশগ্রহন করছেন। হজযাত্রীদের পরিপূর্ণ ভাবে পবিত্র হজ পালনের নিয়ম-কানুন শেখানো হচ্ছে। যদি কেউ প্রশিক্ষণে প্রদান করা নিয়ম-কানুন ও দিকনির্দেশনাগুলো মেনে চলেন তাহলে একজন ব্যক্তির পুরো হজ কার্যক্রম সম্পন্ন করা খুবই সহজ হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31