IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডাঃ বারীকে সংবর্ধনা

বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডাঃ বারীকে সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহী -৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ডাঃ আব্দুল বারী সরদারকে প্রার্থী ঘোষণা করায় শিকাদারী বাজার যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে শিকদারীর সালেহা ইমারত গার্লস একাডেমি চত্বরে সালেহা ইমারত ডিগ্রী কলেজের শিক্ষক আলতাফ হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিকাদারী বাজার যুব সমাজের প্রতিনিধি রেজাউল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ডাঃ আব্দুল বারী সরদার। তিনি বলেন, আমি দায়িত্ব পেলে সবকিছু মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে। নিজে কোন দূর্নীতি- অনিয়ম করবো না, কাউকে করতেও দেওয়া হবে না। তিনি আরো বলেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা টিসিবি ইত্যাদি নাগরিক সুবিধার জন্য কাউকে কোন টাকা দিতে হবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা ও মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, আব্দুর রশিদ, নজরুল ইসলাম, ইয়াসিন আলী, আরাফাত, সান্টু, মিঠু, জাহিদ, লিটন হোসেন, আশরাফুল ইসলাম, রায়হান হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর শাখা জামায়াতের আমীর আশিকুর রহমান আশিক সহ উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ।

ঘুষ, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত আধুনিক বাগমারা বিনির্মাণে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয় উক্ত অনুষ্ঠানে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31