IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে মামলা নিয়ে পুলিশেরবিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ

নিয়ামতপুরে মামলা নিয়ে পুলিশেরবিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর নিয়ামতপুরে মারধরের একটি মামলা নিয়ে থানা পুলিশের বিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মারধরের ঘটনায় মামলা না নিয়ে প্রতিপক্ষের দেওয়া ৫ লাখ টাকার চাঁদাবাজির একটি মামলা রেকর্ডভূক্ত করে পুলিশ। এর ৪দিন পর প্রধান অভিযুক্তকে বাদ দিয়ে মারধরের মামলা নেওয়া হয়।
আজ শনিবার দুপুরে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মামলার বাদী সেকেন্দার আলী। তিনি নিয়ামতপুর উপজেলার ঝাঁজিরা গ্রামের মৃত ফজর উদ্দিন মোল্লার ছেলে।
সংবাদ সম্মেলনে সেকেন্দার আলী বলেন, ‘নিয়ামতপুরের বালাহৈর মৌজায় চার ইউনিটের একটি ফ্ল্যাট বাসা নিয়ে আমার ৩ নম্বর ভাই সাইদুর রহমানের সঙ্গে বিরোধ চলছিল। গত ৩ এপ্রিল ছোটভাই সাইফুল ইসলামের ইউনিটের তালা ভেঙে দখল করে নেন ৩ নম্বর ভাই সাইদুর রহমান।’
ভুক্তভোগী সেকেন্দার আলী বলেন, ‘বিষয়টি নিয়ে আমার ছেলে আল আমিন ও ভাতিজা আব্দুর রহমান সেখানে গেলে তাদের মারধর করে সাইদুর রহমান, তার স্ত্রী রাবেয়া বেগমসহ ভাড়াটিয়া লোকজন। পরে স্থানীয় লোকজন আহত আল আমিন ও আব্দুর রহমানকে নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা আল আমিনের একটি মোটরসাইকেল বাড়িতে আটকে রাখে। ঘটনায় ওইদিন সাইদুর রহমান, রাবেয়া বেগমসহ ৬জনের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অভিযোগ করি।’
সংবাদ সম্মেলনে সেকেন্দার আলী অভিযোগ করে বলেন, ‘ঘটনায় পুলিশ আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে টালবাহানা করতে থাকে। গত ৭ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে নিয়ামতপুর বাজারের একটি দোকানে থানার এসআই এমদাদুল হক একটি টাইপ করা কাগজে আমার স্বাক্ষর নেন। আমাকে ওই কাগজটি পড়তেও দেওয়া হয়নি। পরে দেখি প্রধান অভিযুক্ত রাবেয়া বেগমের নাম বাদ দিয়ে মামলা রেকর্ড করা হয়েছে।’
ভুক্তভোগী সেকেন্দার আলীর অভিযোগ, ‘মারধরের ওই ঘটনায় একই তারিখ ও সময় উল্লেখ করে গত ৭ এপ্রিল ১০টা ৫ মিনিটে আমিসহ পাঁচজনের বিরুদ্ধে ৫ লাখ টাকার চাঁদা দাবির একটি মামলা রেকর্ডভূক্ত করা হয়। আর মারধরের মামলাটি রেকর্ড করা হয় এর ২৫ মিনিট পর ১০টা ৩০ মিনিটে। থানা পুলিশের এ ধরণের ছলচাতুরিতে আমি হতবাক হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি করছি।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাইদুর রহমানের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মোবাইলফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31