IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র সিয়াম আহমেদ বাঁচতে চায়

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র সিয়াম আহমেদ বাঁচতে চায়

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ব্লাড ক্যান্সারে আক্রান্ত হরিমোহন হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী সিয়াম আহমেদের চিকিৎসায় সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার। সিয়াম আহমেদ (১২) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বটতলা হাট মাঝপাড়া মহল্লার সাংবাদিক এনামুল হক নাসিমের ছোট ছেলে।

জানা গেছে, সাংবাদিক এনামুল হক নাসিমের দুই সন্তানের মধ্যে বড় সন্তান এবার এস.এস.সি পরীক্ষার্থী আর ছোট সন্তান সিয়াম নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী মর্নিং শিফ্টের শিক্ষার্থী। গত ৭ এপ্রিল দাঁতের সমস্যায় ডাক্তারের মাধ্যমে দাঁত উঠানোর পর রক্তপড়া বন্ধ না হওয়ায় গত ১০ এপ্রিল রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ এম মুর্শেদ জামান মিঞা রক্ত পরীক্ষা করে দেখেন, সিয়াম এপিএমএল নামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে জানায়। এরপর সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঢাকায় রক্ত পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ এপ্রিল এপিএমএল নামের ব্লাড ক্যান্সারের বিষয়টি নিশ্চিত করে চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা প্রস্তুত রাখার পরামর্শ দেন।

সিয়ামের চিকিৎসায় প্রায় পনের লাখ টাকার প্রয়োজন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই সরকার, প্রবাসী ও সমাজের বৃত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার।

তাকে সাহায্য পাঠানো যাবে এই ব্যাংক হিসাবে: মোঃ এনামুল হক নাসিম, হিসাব নং-০০৬১১২১০০০০২৬৪৩, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখা, চাঁপাইনবাবগঞ্জ। বিকাশ ও নগদ (পারসোনাল) ০১৭৬৭-৪০৮৪৮৫ (এনামুল হক নাসিম)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31