IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সর্ব কনিষ্ঠ হয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত করলো “ইমরান হাসো”

সর্ব কনিষ্ঠ হয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত করলো “ইমরান হাসো”

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : কে জানতো একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে থেকে ঢাকা এসে শিল্পীদের ভালোবাসার মধ্যমণি হয়ে উঠবে।? বলা হচ্ছে ইমরান হাসোর কথা। তার বাড়ী নওগাঁ জেলার পতœীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের আমন্ত গ্রামে।
“অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ” ২০২৫-২০২৮ এ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সর্ব কনিষ্ঠ প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন ইমরান হাসো।

নির্বচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৬৯৭টি। আর ভোট পড়েছে ৫৫২ টি। তারমধ্যে ইমরান হাসো ভোট পেয়েছে-৪৫৮টি। যা শিল্পী সমিতির রেকর্ড। এরকম সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তি খুব কমই আছে। এটা একটা রেকর্ড ইমরান হাসোর। আরো কিছু ভোট নষ্ট হয়েছে। সেগুলোতেও ইমরান হাসোর ভোট ছিলো। গত ১৯ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো “অভিনয়শিল্পী সংঘরে ভোট। ঐ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোটের সময় ছিলো।

ভোট দিতে আসেন শিল্পী সংঘের অনেক জনপ্রিয় অভিনয় শিল্পী মামুনুর রশীদ, জাহিদ হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নিলয় আলমগীর, সজল। ভোট দিতে এসে শত শত শিল্পীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছিল।ভোটে মাঠে সবার পছন্দের মানুষ ছিলো ইমরান হাসো। ইমরান হাসোকে নিয়ে কিছু কথা না বললেই নয়ঃ সে একজন সৎ, সাহসী, প্রতিবাদী এবং মানবতার সেবক। দেশের যে কোনো ক্রান্তিকালে সবার আগেই ইমরান হাসো কে দেখা যায়। করোনার সময় সবার পাশে থেকেছে, ছাত্র আন্দোলনে রাজপথে থেকে লড়াই করেছে, বন্যার সময় তার অবদান কেউ ভুলবে না। এটা সত্যি মনে রাখার মতো।

ফেনীতে যখন বন্যার পানিতে চারদিকে বন্ধি মানুষ জন । তখন এই ইমরান হাসো তার টিমকে নিয়ে গলা পর্যন্ত পানিতে নেমে সেখানে খাবার পৌঁছে দিয়েছেন। শুধু ফেনী না দেশের যে যে জায়গায় বন্যা হয়েছে সেইসব জায়গায় তার অবদান ছিলো।
যেমন- ফেনী,নোয়াখালী,লক্ষীপুর,কুমিল্লা,শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতীম,হালুয়াঘাট, রংপুর, লালমনিরহাট, নিলফামারী, কুড়িগ্রাম সহ বিভিন্ন জায়গায় সে খাবার পৌঁছে দিয়েছে।

শিল্পীদের স্বার্থে যে কোনো কাজে তাকে আগে দেখা গেছে। যেকনো প্রতিবাদে যেন সবসময় এগিয়ে থাকে ইমরান হাসো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল কে মারা হয়। সেটার প্রতিবাদও সে অনেকদিন ধরে করেছে। কয়েকদিন আগে আছিয়াকে নিয়ে সে নূর হোসেন সেজে প্রতিবাদ করেছে। ইমরান হাসোর জন্ম হয়েছে মনে হয় প্রতিবাদ করার জন্য।
১৯৯৭ ইং সালে নওগাঁ জেলার পতœীতলা থানার শিহাড়া ইউনিয়নের আমন্ত গ্রামে জন্ম গ্রহণ করে ইমরান হাসো। ছোট বেলা থেকেই এলাকায় সে জনপ্রিয়। তার সুন্দর আচরণের করনে ইমরান হাসো ছিলো সবার পছন্দের। যে কোনো অনুষ্ঠানে তার জন্য একটা পুরষ্কার একদম বরাদ্দ থাকতো। খেলাধুলায়ও ছিল ভালো। আন্ত থানা স্কুল ক্রিকেট খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার পুরষ্কার এখনো তার ঘরে সাজানো রয়েছে।

বিতর্ক অনুষ্ঠানে জেলা পর্যায়ে রানার্স আপ হয়ে ছিল সে। স্বপ্ন ছিলো আইনজীবী হবে। পরে হয়ে গেল অভিনেতা। স্কুলে সাইন্স নিয়ে এসএসসি পরীক্ষা দেয়। ২০১৪ সালে। এরপর কলেজে ভর্তি হন।
২০১৫ সালে বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো হা- শো সিজন-৩ সে অডিশন দেন এবং সিলেক্ট হন। এরপর শুরু হয় তার পথচলা। তারপর এইচএসসি পরীক্ষা শেষ করে ঢাকায় চলে আসে ১৭ সালে। ২০১৮ ইং সালে রঙ্গনা নাট্যগোষ্ঠীর দলে ভর্তি হন। তারপর নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় শুরু করে। এবং সে “থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ” বিভাগে অনার্স শেষ করেন।
বর্তমানে ইমরান হাসোর সিনেমা মোট ২৭ টি এবং নাটক ৫০০+, উল্লেখ্য সিনেমা-সুলতানপুর, লাল শাড়ি, শান ও জ্বীন।
উল্লেখ যোগ্য নাটক- বকুলপুর ও অচিনপুর ধারাবাহিক নাটক,তাফালিং,আদম, জলকুমারী, মফিজ এখন ঢাকায়, তোফাজ্জলের শেষ ভাত সহ অগণিত নাটকে অভিনয় করেছে ইমরান হাসো।

ইমরান হাসো বলেন, আমি কখনো কল্পনাও করিনি যে আমি সর্বোচ্চ ভোট পাবো, শিল্পীরা আমাকে ভালবাসেন সেই জায়গা থেকে পাস করব সেই ভাবনা ছিল কিন্তু এভাবে ভালোবাসায় রাখবে তা একটিবারও চিন্তা করিনি। সংগঠনের সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি এবং সামনেও থাকবো। শিল্পী সংঘ আমাকে ঋণী করেছে নিজে নিজের সেরাটা দিয়ে তাদের সেবা করব। আমি বিগত সময়ে আমার শিল্পীদের পশে ছিলাম। সংগঠনের যে কোনো কাজে আমাকে আমার শিল্পীরা পাশে পেয়েছেন। আমি কথা দিচ্ছি আমি আমার শিল্পীদের সন্মান ধরে রাখবো ইনশাআল্লাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31