IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদকের গডফাদার তারেক গ্রেপ্তার

সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদকের গডফাদার তারেক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লাখ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী তারেক হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার তিরিন্দা ভাজানপুর এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে নগরীর লিলি হল মোড় এলাকায় অধিদফতরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক মো. গোলাম আজম বলেন, “বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলেও আমাদের টিম তাকে আটকে ফেলে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ খামার ও মার্কেট থেকে হেরোইন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।”

তারেক হোসেন গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরেই সে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে অধিদফতর।

সংস্থাটির কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাদা প্লাস্টিকের বস্তায় গম ও ভুট্টার বস্তার আড়ালে লুকানো অবস্থায় পাওয়া যায় ৮টি পলি প্যাকেটে ৫০০ গ্রাম করে ৪ কেজি এবং ২৫টি প্যাকেটে ১০০ গ্রাম করে আড়াই কেজি হেরোইন। এছাড়াও মাদক বিক্রির নগদ ১৩ লাখ টাকা, একটি মোবাইল ফোন ও একটি ইলেকট্রিক সিল মেশিন জব্দ করা হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, জব্দকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। এটিকে অধিদফতরের ইতিহাসে এযাবতকালের সবচেয়ে বড় হেরোইন চালান হিসেবে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম আরও জানান, আটক তারেক হেরোইন চোরাচালানের গডফাদার। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় ডিএনসির পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন বলেন, “আফগানিস্তানে আফিম নিষিদ্ধ হওয়ায় এর উৎপাদন মিয়ানমারে শিফট হয়েছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত থাকায় মাদক প্রবেশের হার বেড়েছে। তবে আমরা সজাগ আছি এবং নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।”

সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় গোয়েন্দা অফিসের উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “আটক তারেক আমাদের দীর্ঘদিনের নজরদারিতে ছিল। এখন তদন্ত চলবে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে অধিদফতরের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31