IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরের বাঁধাইড় ইউপি এলাকায় মনোনায়ন প্রত্যাশী তারেকের গণসংযোগ

তানোরের বাঁধাইড় ইউপি এলাকায় মনোনায়ন প্রত্যাশী তারেকের গণসংযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাস্ট্র মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রাজশাহী -১( তানোর -গোদাগাড়ী) আসনের এমপি মনোনায়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য বিএনপি নেতা এডভোকেট সুলতানুল ইসলাম তারেক তানোর উপজেলার পাড়া মহল্লা ও বিভিন্ন মোড়ে মোড়ে ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। প্রতিটি মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন তিনি। বুধবার বিকেল থেকে রাত্রি ১১ টা পর্যন্ত উপজেলার বাধাইড় ইউপির ৯ ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন। ইউপির শিবরাম মোড় থেকে গণসংযোগ শুরু করে জুমারপাড়া, তেলোপাড়া, আয়ড়া মোড় হয়ে খাড়িকুল্লা, উচাডাংঙ্গা হয়ে বহরইল মোড়ের জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন তারেক। সেখান থেকে নারায়নপুর হয়ে বৈদ্যপুর মোড় দিয়ে বাঁধাইড় গ্রাম হয়ে ঝিনাখৈর হরিশপুরসহ ইউপির প্রতিটি মোড়ে গণসংযোগ সহ ৩১ দফার লিফলেট তুলে দেন বলে নিশ্চিত করেন তার সফর সঙ্গী তানোর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান।

এমপি মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক জনগনের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফার লিফলেট যেন প্রতিটা মানুষ পড়ে এবং বুঝে যে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে। সেই বার্তা পৌঁছে দিতে আপনাদের কাছে এসেছি। আপনারা ৩১ দফার লিফলেট পড়বেন তাহলেই বুঝতে পারবেন বিএনপি কেন দ্রুত নির্বাচন চায়। কারন নির্বাচন দিতে যত দেরি হবে ততই দেশ সংকটে পড়বে, স্বৈরাচারের দোসররা মাথা তুলে দাঁড়াবে। সুতরাং স্বৈরাচারদের মাথা তুলে দাড়াতে দেয়া যাবে না। আমি এআসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আপনাদের দোয়াই ও মহান আল্লাহ তায়ালার রহমতে দল আমাকে মনোনায়ন দিলে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি তাহলে প্রয়াত বিএনপি নেতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করব এবং আপনাদের সেবক হিসেবে কাজ করব ইনশাআল্লাহ। তবে আমাকে মনোনায়ন না দিয়ে অন্য কাউকে দিলেও তার হয়ে মাঠে কাজ করব। আমি প্রায় জায়গায় বলি আমি শাসক হতে আসিনি, খাদেম হতে এসেছি। গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরকার, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, গোদাগাড়ী পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এসলাউদ্দিন সরকার টিটো, তানোর উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী,গোদাগাড়ী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আলাল উদ্দিন অচিন, মাটিকাটা ইউপি বিএনপির সম্পাদক আব্দুল গণি মাস্টার, বাঁধাইড় ইউপির বিএনপির সিনিয়র নেতা বকুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান রানা, গোদাগাড়ী পৌর যুবদল নেতা সাবিয়ার রহমান মিল্টন, ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমান, যুবদল নেতা বজলুর রহমান, আব্দুল গাফফার প্রমুখ।

এসময় গণসংযোগে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31