ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে অসময়ে নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাধ নির্মানের দাবিতে এবং অবৈধ বালু উত্তোলন, চাঁদা দাবি বন্ধসহ থানা পুলিশের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির প্রতিরোধে স্থানীয় জনতার উদ্যোগে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে চারঘাট বাজার চার রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য দেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান প্রমুখ।
এ সময় জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ বলেন, হঠাত করেই অসময়ে পদ্মার ভাঙ্গনে আজ নদীর পাড়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। নদীর পাড়ের মানুষ বিগত ১৭ বছর নদীর বাধ নির্মানের আশ্বাসের বানী শুনতে শুনতে বোবা হয়ে গেছে। কোন সুফল পায়নি নদীর তীরের মানুষ। এখন মানুষ আর আশার বানী শুনতে চাই না।
চাঁদ বলেন, পদ্ম নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে আজ নদীর তীর ভাঙ্গনের মুখে পড়েছে। চারঘাটের পুলিশ প্রশাসনসহ সরকারী কর্মকর্তারা আজ ঘুষ দুনীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। পুলিশ তাদের সরকারী দায়িত্ব পালন না করে ফেন্সিডিলসহ চোরাচালানীর টাকা আদায়ে ব্যাস্ত। এমন অবৈধ পন্থায় টাকা আদায় থেকে পুলিশ বিরত না থাকলে চারঘাটের মানুষকে সঙ্গে নিয়ে পুলিশের বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়ে তোলা হবে। চারঘাটের ওসি একজন ব্যার্থ ওসি। শুধু টাকা কামায় করতে ব্যস্ত এই ওসি। তাই দ্রæত সময়ের মধ্যে এই ওসির অপসারন দাবি করেন আবু সাঈদ চাঁদ।
চাঁদ আরও বলেন, চারঘাটে প্রকশ্যে বাড়ী ঘর ভাংচুর হয়,লুটপাট হয়। আর স্থানীয় পুলিশ দশকের ভুমিকা পালন করে। আজ আসামীরা প্রকাশ্যে ঘুওে বেড়াচ্ছে অথচ পুলিশ তাদেও আইনের আওয়তায় আনছে না। পুলিশ শুধু নিজেদেও আখের গোছাতেই ব্যস্ত। পুলিশ জনগনের জানমালের কোন নিরাপত্তা দিতে পারছে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইন প্রয়োগকারী সংস্থাকের জানাতে চায় আপনারা জনগনের বন্ধ হয়ে কাজ করুন।
মাবনবন্ধনে একাধিক বক্তারা বলেন আমরা একাধিকবার বিভিন্ন দপ্তরে নদী ভাঙ্গন রোধে বাধ নির্মানের জন্য আবেদন করলেও কোন সুফল পায়নি। ইতিমধ্যে গত এক বছরে নদীতীরবর্তীর প্রায় কয়েক বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এছাড়া চলতি সুষ্ক মৌসুমে ভাঙ্গন অব্যহত রয়েছে। তাই নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য আহবান জানান এলাকাবাসী।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক আবু সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক আহŸায়ক আলমগীর হোসেন, সাবেক আহবায়ক বুলবুল হোসেন প্রমুখ।


