IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জয়পুরহাট র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,জয়পুরহাট : নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবা এবং ১৪ পিস ট্যাপেন্টাডলসহ দুজন মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব-৫ জয়পুরহাটের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেপ্তারকৃত আসামী আসাদুল এবং মজিদ দ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ২৪ এপ্রিল নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজার এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসাদুল ওরফে ফিতা এবং মজিদ’কে আটক করে। অতঃপর সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসাদুল এবং মজিদ এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০ পিচ ইয়াবা, ১৪ পিচ ট্যাপেন্টাডল, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮,৮০০/- টাকা এবং ০১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী আসাদুল এবং মজিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। উপস্থিত সাক্ষীদের সামনে আসামী আসাদুল এবং মজিদ’কে জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে ও বলে যে, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করেছিল।
তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে,তাদের প্রকৃত নাম ১ নং আসামি মোঃ আসাদুল ইসলাম (৫২), পিতা-মোঃ বাবুল মন্ডল, সাং-বিশপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ।
এবং দুই নং আসামি তার সহযোগী মোঃ আব্দুল মজিদ হিরা (৪৭), পিতা-মৃত আক্কাজ আলী সর্দার, সাং-চৌধুরীপাড়া, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত আসামী আসাদুল ওরফে ফিতা এবং মজিদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

র‍্যাব জানান,মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31