IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্যোগে আয়োজিত কিশোরকন্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা-২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের ফুড ক্লাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোর কন্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহরের চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান ইউসুফ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসাপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ।

তিনি তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবীদের প্রতি আমাদের প্রত্যাশা বেশী। তাদেরকে নিজেদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে জাতির আকাঙ্খা ফুটিয়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আমরা একদল দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে। মেধাবীদের উদ্দেশ্যে তিনি বলেন,শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ স্বদেশ গঠন সম্ভব। তবেই মিলবে দুনিয়ায় প্রশান্তি ও পরকালীন মুক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুঁলকুড়ি ইসলামিক একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আহাদ, কিশোর কন্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক চেয়ারম্যান এড. শফিক এনায়েতুল্লাহ।

উল্লেখ্য, এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় শহরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সর্বমোট ৬২ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ২১ জন, সাধারণ গ্রেডে ৪১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থবৃত্তি, সার্টিফিকেট, বৃত্তি ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31