ধূমকেতু প্রতিবেদক :দেশজুড়ে প্রচণ্ড গরমে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই রাজশাহীতে মানবিক উদ্যোগ নিয়েছে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ নগরীর সোনাদীঘির মোড়ে শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, জুস ও স্যালাইন বিতরণ করা হয়।
এই কর্মসূচির নেতৃত্ব দেন সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। তার সঙ্গে ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, সাবেক সদস্য রায়হান ইসলাম রুদ্র, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিক জামিল অর্ক, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা নাসিদুল ইসলাম সাকিল, সুজন রেজা, ইফতেকারুজ্জামান দূর্জয়, সাব্বির হোসেনসহ আরও অনেকে।
এসময় ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই ছাত্রদলের প্রধান দায়িত্ব। তীব্র গরমে একটু পানির জন্য যখন মানুষ কষ্ট পাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।” তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আফনান, সনিম, এস এম সিহাব, আল মোসাদ্দেক রঙ্গন, মারুফ রহমান, শাহরিয়ার ইমন, আনাস শেখ, তানভির আহম্মেদ, মুর্তজা মওলা, হাসিবুল হাসান ও শেখ মুজিব কলেজ ছাত্রদলের নেতা নাজমুল রহমান নাঈম।
পথচারীরা ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, “এ রকম সময়োপযোগী কাজে সবাইকে এগিয়ে আসা উচিত। মানুষের কষ্ট লাঘবে ছাত্রদলের এই প্রচেষ্টা প্রশংসার দাবিদার।


